আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার (২ মে) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে খোঁড়াতে-খোঁড়াতে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তুলেছেন হার্দিক পাণ্ড্যরা। দলের হয়ে সর্বোচ্চ রান নমন ধীরের (৫৭)। সূর্যকুমার যাদব-তিলক বর্মারা ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। চেন্নাইয়ের হয়ে অংশুল কম্বোজ তিনটি ও নূর আমেদ দুটি উইকেট নিয়েছেন।

এম চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু শুরুটা খুব ভাল হয়নি। দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজের বলে রামকৃষ্ণ ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুম্বইয়ের ওপেনার উইল জ্যাকস (১)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রায়ান রিকলটন ও নমন ধীর ওই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। মারমুখী মেজাজে খেলে দুজনে মাত্র ২৮ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় এক উইকেটে ৫৭। পরের ওভারের দ্বিতীয় বলেই নমন ধীরের সহজ ক্যাচ ফেলে দেন শিবম দুবে। তখন ১৯ রানে ব্যাট করছিলেন ধীর। চতুর্থ বলেই রিকলটনকে (২৪ বলে ৩৭) ফিরিয়ে ৫৮ রানের পার্টনারশিপ ভাঙেন নূর আমেদ।

চার নম্বরে নেমে শুরুতে ভালই খেলছিলেন চলতি আইপিএলে অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব। আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। তবে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। ১১তম ওভারে রামকৃষ্ণ ঘোষের বলে বড় শট খেলতে গিয়ে ডিওয়াল্ড ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আউটের আগে করেন ১১ বলে ২১ রান। পাঁচ নম্বরে নামা তিলক বর্মাও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ রান করে নূর আমেদের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মাত্র ১০ রানের মধ্যে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় মুম্বই। রান তোলার গতি শ্লথ হয়ে যায়। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন নমন ধীর। ১৭তম ওভারে জেমি ওভারটনের বলের গতি বুঝতে না পেরে তাঁর হাতেই ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন। আউটের আগে করেন ৫৭ রান। পরের ওভারে অংশুল কম্বোজের বলে ফিরে যান রবিন মিনজ-ও (৫)। সপ্তম উইকেটে জুটি বেঁধে হার্দিক পাণ্ড্য ও কৃষ ভগত দলকে টেনেটুনে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে অংশুলের বলে ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হার্দিক (২৩ বলে ১৮)। নয় নম্বরে নামা ট্রেন্ট বোল্ট ছক্কা হাঁকিয়ে দলকে ১৫৯ রানে পৌঁছাতে সাহায্য করেন। তিনি ২ বলে ৭ এবং কৃষ ভগত  ৬ বলে তিন রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ