হেজলউড-ভুবনেশ্বরের বোলিং তোপে ৭৫ রানে গুটিয়ে গেল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠেই আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর গড়ার মতো চরম লজ্জায় পড়তে হচ্ছিল অক্ষর পটেলদের। কিন্তু ব্যাট হাতে খানিকটা প্রতিরোধ গড়ে ওই লজ্জার হাত থেকে দিল্লি ক্যাপিটালসকে বাঁচালেন ডেভিড মিলার ও অভিষেক পোড়েল। সোমবার (২৭ এপ্রিল) প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জোরে বোলারদের আগুনে বোলিংয়ের মুখে ১৬.৩ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির সাত ব্যাটার এক অঙ্কের রানের গণ্ডি টপকাতে পারেননি। বেঙ্গালুরুর হয়ে  জস হেজলউড ১২ রানে চারটি এবং ভুবনেশ্বর কুমার ৫ রানে তিনটি উইকেট নিয়েছেন।

টস জিতে এদিন দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ব্যাটিং করতে নেমে আরসিবির দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জস হেজলউডের বোলিং তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির টপ ও মিডল অর্ডারের ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন সাহিল পারিখ। পরের ওভারে অর্থা‍ৎ দ্বিতীয় ওভারে দিল্লি শিবিরে জোড়া আঘাত হানেন হেজলউড। প্রথম বলে ফেরান কে এল রাহুলকে (১)। পরের বলে ফিরিয়ে দেন সমীর রিজভিকে (০)। ওই জোড়া ধাক্কা সামলানোর আগে তৃতীয় ওভারে বল করতে এসে ফের দিল্লিকে জোড়া ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ফিরিয়ে দেন ত্রিস্তান স্টাবসকে (৫)। চতুর্থ বলে জিতেশ শর্মার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল (০)। পরের ওভারে নীতীশ রানাকে (১) ফিরিয়ে দিল্লি শিবিরে থরহরিকম্প ধড়িয়ে দেন হেজলউড। মাত্র আট রানে ৬ উইকেট খোয়ানো দিল্লি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করবে কিনা, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়।

ঠিক তখনই সপ্তম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ডেভিড মিলার ও অভিষেক পোড়েল। ধীরস্থির হয়ে ব্যাটিং করতে থাকেন দুজনে। ৩৫ রানের পার্টনারশিপ গড়ার পরে রাসিখ সালামের বলে ফিরে যান মিলার (১৯)। তখনও সর্বনিম্ন স্কোর গড়ার লজ্জার মুখে দাঁড়িয়েছিল দিল্লি। এর পর অষ্টম উইকেটে অভিষেক ও কাইল জেমিসন জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। হাত খুলে মারতে থাকা জেমিসনকে (১৩ বলে ১২) লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান ক্রুণাল পাণ্ড্য। এর পরে কুলদীপ যাদবকে নিয়ে দলকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। ১৬তম ওভারে সুয়শ শর্মার বলে সাজঘরে ফেরেন কুলদীপ (৩)। ১৭তম ওভারে বল করতে আসেন হেজলউড। তার দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান অভিষেক। পরের বলে লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অভিষেক (৩৩ বলে ৩০)। ৭৫ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারে মৃত ১ অভিযুক্ত

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের