সোনি লিভ বা অ্যামাজন প্রাইম নয়, সরাসরি এখানে দেখা যাবে আইপিএল ২০২৬

আগামিকাল তথা ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। যার জন্যে গোটা বছর অপেক্ষায় বসে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আগামিকাল তথা ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। যার জন্যে গোটা বছর অপেক্ষায় বসে থাকেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষা শেষ হচ্ছে। গত মরসুমে আইপিএলের বিজয়ী দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল জিততে প্রায় ১৮ বছর পর লেগে গেল বিরাটের দলের। তবে বেঙ্গালুরুতে RCB জয় সেলিব্রেশনের দিন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিরাটদের দেখতে বিশাল ভিড় জমে স্টেডিয়াম চত্বরে। যার ফলে পদপিষ্টের মতো ঘটনা ঘটে এবং ১১ জন মারা যান।

সেই কারণে এ বছর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন হলেও কোনও অনুষ্ঠান হচ্ছে না। যাই হোক, আইপিএলের ১৯ তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং গতবছরের বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে ৭০ টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। প্লে-অফ ও ফাইনালের সূচি পরে জানানো হবে। তবে এবার বড় প্রশ্ন হল, এবারের আইপিএলের সম্প্রচার কোথায় হবে? অর্থাৎ কোথা থেকে খেলা দেখতে পাবেন? উল্লেখ্য, ভারতে আইপিএল ২০২৬, স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখানো হবে। এছাড়া টুর্নামেন্ট টির লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েব সাইটেও দেখা যাবে। বেশিরভাগ আইপিএল ম্যাচ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে। এবং খেলা শুরুর ৩০ মিনিট আগে টস অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, যদি ম্যাচটি দিনের বেলায় শুরু হয়, তাহলে ডবল হেডারের দিনে ম্যাচটি ৩.৩০ মিনিটে শুরু হবে। সুতরাং আর কিছুক্ষনের অপেক্ষা। আইপিএলের সেই রোমাঞ্চ, বড় শট এবং হাই ভোল্টেজ ম্যাচগুলি দেখার অপেক্ষায় গোটা দেশ। উল্লেখ্য, এ বছরের আইপিএল অনেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছিল। আইপিএলের দল কেকেআর বাংলাদেশি পেসারকে ৯ কোটিতে কিনে বিতর্কের মুখে পড়েছিল। এছাড়া প্রতিটি দল নতুন নতুন খেলোয়াড়কে নিয়ে দলে সাজিয়েছে। পাশাপাশি চেন্নাই সুপার কিংসের নতুন সদস্য হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নায়ক সঞ্জু স্যামসন। এছাড়া এই মরসুমের পরেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। সেই জল্পনাই এখন ভক্তদের মাথায় ঘুরছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়