চেন্নাইয়ের ম্যাচে আম্পায়ারের সঙ্গে ঝামেলা, নীতীশ রানাকে জরিমানা করল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল ২০২৬-এর এক ম্যাচে গ্লাভস পরিবর্তনকে ঘিরে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটার নীতীশ রানা। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়ার অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের ১৯তম ওভারে। তখন ক্রিজে ছিলেন ট্রিস্টান স্টাবস। ব্যাট করার সময় ঘাম হয়ে গ্লাভস ভিজে যাওয়ায় তিনি গ্লাভস বদলানোর অনুমতি চান। কিন্তু ‘পেস অফ প্লে’ নিয়মের কথা উল্লেখ করে চতুর্থ আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন বেঞ্চে বসে থাকা নীতীশ রানা। তিনি বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, রানা আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন, যা ম্যাচ চলাকালীন অশালীন শব্দ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। তাই তাঁকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধরনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

এদিকে গ্লাভস বদলানোর আবেদন নাকচ হওয়ার পরের বলেই আউট হয়ে যান ট্রিস্টান স্টাবস। প্যাভিলিয়নে ফেরার সময় তিনি রাগে নিজের হেলমেট ও ব্যাট ছুড়ে ফেলেন। এই বিতর্কের মাঝেই দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসনের অপরাজিত ১১৫ রানের ইনিংসে ভর করে সিএসকে ২০ ওভারে ২১২/২ রান তোলে। জবাবে স্টাবসের লড়াকু ৬০ রান সত্ত্বেও জেমি ওভারটনের ৪/১৮ বোলিংয়ে দিল্লি ১৮৯ রানেই থেমে যায় এবং ২৩ রানে ম্যাচ হারে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের