Loading live market data...
Loading active stocks...
Connecting...

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

Share:

নিজস্ব প্রতিনিধি:  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  (RCB) চলতি মরশুমের শুরুতে ভালো খেললেও বর্তমানে  বেশ কিছুটা ছন্দ কেটেছে। বৃহস্পতিবার (৮ মে) লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ম্যাচে জিতেশ শর্মার কাছ থেকে দল ভালো পারফরম্যান্সের আশা করলেও তিনি হতাশ করেছেন। মাত্র ১ রান করে আউট হয়ে যাওয়ায়  বেঙ্গালুরু  বিপাকে পড়ে। অন্যদিকে রোমারিও শেফার্ড ১৫ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। কোটি কোটি টাকায় কেনা এই দুই খেলোয়াড়ই খারাপ ফর্ম নিয়ে  উদ্বিগ্ন আরসিবি শীর্ষ কর্তারা। 

আরসিবি জিতেশ শর্মাকে ১১ কোটি  এবং রোমারিও শেফার্ডকে ১.৫০ কোটিতে কিনেছিল। চলতি আইপিএলে এখন পর্যন্ত শেফার্ডের চেয়ে জিতেশই আরসিবি ম্যানেজমেন্টকে বেশি হতাশ করেছেন।  দুই খেলোয়াড়ই তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। জিতেশ শর্মার  থেকে মিডল অর্ডারে দ্রুত রান করে ম্যাচ শেষ করার প্রত্যাশা থাকলেও  তিনি সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে।  অন্যদিকে অলরাউন্ড  রোমারিও শেফার্ডও তাঁর দক্ষতা দিয়ে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। একের পর এক ব্যর্থতার  জেরে জিতেশ ও শেফার্ড দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন। জিতেশের জন্য চলতি মরশুম একেবারেই ভালো যাচ্ছে না। এবার তিনি ১০ ম্যাচে ৮ ইনিংসে ১০৮.৪৭ স্ট্রাইক রেটে মাত্র ৬৪ রান করেছেন। তার এই   ফর্ম দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ গত বছর তিনি ১৫ ম্যাচে ৩৭.২৮ গড়ে ও ১৭৬.৩৫ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছিলেন। 

আরও পড়ুন: প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

আরসিবি-র জন্য মাথাব্যথার আরেকটি নাম হলো রোমারিও শেফার্ড, যিনি তাঁর  ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং ডেথ ওভারে দ্রুত রান করার ক্ষমতা তাঁকে আরসিবি-র জন্য একজন গুরুত্বপূর্ণ ফিনিশার করে  তুলেছিল। কিন্তু সেই দাপট দেখাতে তিনি পারেননি।  চলতি মরশুমে আরসিবি-র হয়ে ১০ ম্যাচে মাত্র ৭৯ রান করেছেন যার স্ট্রাইক রেট ছিল মাত্র ১৪৩.৬৪। বোলিংয়ের ক্ষেত্রে তিনি ১০ ম্যাচে ৫ উইকেট নেন, যেখানে ইকোনমি রেট ছিল ১২.৯৪। এটি একজন অলরাউন্ডারের জন্য একেবারেই উপযুক্ত নয়।  উল্লেখ্য, জিতেশ সর্বমোট ৬৫টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ২২.৪৪ গড়ে ও ১৫২.৮৯ স্ট্রাইক রেটে ১০৫৫ রান করেছেন। 

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও