প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবারে এসেছে লক্ষ্মী। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন সূর্যকুমার যাদব ও দেবীশা শেট্টি। কোল আলো করে কন্যা সন্তান আসার সুখবর দিয়েছিলেন আগেই। এবার মেয়ের না কি রেখেছেন সেটাই জানালেন ভক্তদের। 

রবিবার সোশ্যাল মিডিয়ার একটি ছবি পোস্ট করেছেন সূর্যকুমার। যেখানে দেখা যাচ্ছে একরত্তি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নতুন বাবা। পাশে রয়েছেন স্ত্রী  দেবীশা । মুখে রয়েছে অনাবিল হাসি।  মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে তারকা ক্রিকেটার ক্যাপশনে লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে বড় আশীর্বাদের সঙ্গে—ঋদ্ধিমা।”    

 

আইপিএল চলাকালীন সূর্যকুমারের পরিবারে এসেছে নতুন সদস্য। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন সূর্যকুমার। তাঁর দল লিগ টেবলে নয় নম্বরে আছে। প্লে-অফের আশা নেই বললেই চলে। তবে এর মধ্যেই সূর্যকুমারের যাদবের সংসারে এসেছে সুখবর। এই খবর জানানোর পরেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি।  বিশ্বকাপ জয়ের পর সুখবর দিয়েছিলেন   সূর্যকুমার যাদব। দেবীশা, সূর্যের  ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে হয় ।   দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।  সূর্য যেমন ক্রিকেটে মত্ত থাকেন তেমন দেবীশা ব্যস্ত থাকেন নাচ নিয়ে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়