আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রজত -বিরাটের চওড়া ব্যাটে রাজস্থানকে ২০২ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: অধিনায়ক রজত পাতিদার, বিরাট কোহলি ও বেঙ্কটেশ আইয়ারের মারমুখী ব্যাটিংয়ের দৌলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার (১০ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন দল।

গুয়াহাটির অসম ক্রিকেট সংস্থার মাঠে এদিন টস জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় আরসিবি। জোফ্রা আর্চারের প্রথম বলে শূন্য রানে ফেরেন ফিল সল্ট। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। তৃতীয় ওভারে আর্চারের বলে ফেরেন পাড়িক্কল। তিনি করেন ৭ বলে ১৪। অতি আগ্রাসী হতে গিয়ে পঞ্চম ওভারে রবি বিষ্নোইয়ের বলে ফেরেন বিরাট। তিনি করেন ১৬ বলে ৩২। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আরসিবি। পাওয়ার প্লের পরের ওভারে ফিরে যান ক্রুণাল পাণ্ড্য। তাঁর অবদান মাত্র ১ রান। ছয় নম্বরে নামা জিতেশ শর্মা ও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ৮ বলে ৫ রান করে ব্রিজেশ শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।

সাতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে দ্রুত ফেরেন টিম ডেভিড। তিনি করেন ৯ বলে ১৩ রান। ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে উল্টোপ্রান্তে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখতে থাকেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন।১৪তম ওভারে বল করতে এসে আরসিবির সপ্তম উইকেটের প্রতিরোধ ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকা (১১ বলে ২২) রোমারিওকে সাজঘরে ফেরত পাঠান। একা কুম্ভ হয়ে লড়াই করে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রজত। আগ্রাসী মেজাজে খেলতে থাকা আরসিবি অধিনায়ককে ফিরিয়ে রাজস্থান শিবিরে স্বস্তি এনে দেন সন্দীপ শর্মা। চারটি চার ও চার ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬৩ রান করেন রজত। ৯ নম্বরে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন বেঙ্কটেশ আইয়ার। মূলত তাঁর মারমুখী মেজাজে ব্যাটিংয়ের দৌলতে ২০১ রানে পৌঁছে যায় আরসিবি। বেঙ্কটেশ ১৫ বলে ২৯ ও ভুবনেশ্বর কুমার ৭ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ