ফিটনেস নিয়ে সংশয়, আইপিএল থেকে কি ছিটকে যাবেন এই ম্যাচ উইনার?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আর খুব বেশি দেরি নেই, তবে টুর্নামেন্ট শুরুর আগেই নানা অনিশ্চয়তা ঘিরে ধরেছে দলগুলিকে। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে বাড়ছে উদ্বেগ। তারকা পেসারদের ফিটনেস, হোম ভেন্যুর অনুমোদন এবং বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি-সব মিলিয়ে দলটি একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। 

আইপিএল ২০২৬ মরশুম শুরু হওয়ার কথা ২৮ মার্চ, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মে। তবে তার আগে বেঙ্গালুরু শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার জশ হ্যাজেলউডের ফিটনেস। জানা গিয়েছে, তিনি এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং তাঁর আইপিএলে খেলা পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকদের ফিটনেস ছাড়পত্রের উপর। গত কয়েক মরসুমে আরসিবির হয়ে অন্যতম ভরসাযোগ্য বোলার ছিলেন হ্যাজেলউড। বেঙ্গালুরুর জার্সিতে ২৭ ম্যাচে তিনি ৪৫টি উইকেট নিয়েছেন, গড় ১৮.৬৪। ফলে মরশুমের শুরুতেই যদি তিনি অনুপস্থিত থাকেন, তা হলে দলটির জন্য বড় ধাক্কা হতে পারে। 

আরও পড়ুন: অনিশ্চিত রবসন, অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্টের লক্ষে বাগান

আরসিবির সমস্যার এখানেই শেষ নয়। দলের হোম গ্রাউন্ড এম. চিন্নাস্বামী স্টেডিয়ামকে আইপিএল ২০২৬-এর ভেন্যু হিসেবে রাখা হলেও এখনও চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা রয়েছে। নির্ধারিত সময়ে সেই অনুমোদন না মিললে বেঙ্গালুরুকে তাদের হোম ম্যাচ অন্য মাঠে আয়োজন করতে হতে পারে।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে। এই অস্ট্রেলীয় পেসার সাম্প্রতিক আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেননি এবং ২০২৫-২৬ মরসুমের অ্যাশেজেও মাত্র একটি ম্যাচ খেলেছেন। ফলে তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটাররা ধীরে ধীরে নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। জানা গিয়েছে, সব ভারতীয় খেলোয়াড় ১৬ মার্চের মধ্যে আইপিএল শিবিরে যোগ দেবেন। যদিও অনেক দল জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছিল।

এদিকে বিদেশি ক্রিকেটারদের সময়মতো ভারতে পৌঁছানো নিয়েও সমস্যা দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার কয়েকদিন ধরে ভারতে আটকে ছিলেন, যা আইপিএল প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।ইতিমধ্যেই আইপিএল ২০২৬ মরসুমের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।  

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি