কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাটের ৮১ রানের উপর ভর করে ম্যাচ জিতল আরসিবি।  শুক্রবার নেহাত কম রান করেনি গুজরাত টাইটান্স। ২০৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে রজত পাতিদাররা ।  কোহলি এবং পাডিক্কাল দুজনেরই করেছেন অর্ধশতরান।  অল্পের জন্য কোহলির শতরান হাত ছাড়া হয়েছে। তবে ৫ উইকেট হারিয়ে  জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে  নিয়েছে  বেঙ্গালুরু।  

এদিন আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ ছক্কা হাঁকানো প্রথম খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন কোহলি।  তবে আজ রান পাননি বেথেল। মাত্র ১০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। বেথেলকে ফিরিয়েছেন সিরাজ। ঝড়ো ইনিংস খেলেছেন দেবদূত পাডিক্কাল ২৭ বলে ৫৫ রান করে আউট হয়ে যান তিনি । তাঁকে ঝড়ো গতিতে রান তোলা থেকে আটকেছেন রশিদ খান। অন্যদিকে বিরাটকে শতরান করা থেকে আটকে দিয়েছেন জেসন হোল্ডার। ৮১ রান করে সাজঘরে ফিরেছেন কিং কোহলি। শুরুটা ভালো করলেও কোহলি আউট হওয়ার পরেই পরপর উইকেট হারাতে থাকে আরসিবি। অধিনায়ক রজত পাতিদাররা নেমেই ছক্কা হাঁকান। তবে টিকে থাকতে পারেননি। ৫ বলে ৮ রান করে ফেরেন তিনি। জিতেশ শর্মা ৬ বলে ১০ রান করে আউট হয়ে যান। অন্যদিকে ৯ বলে ১০ রান করে টিম ডেভিড ও ১২ বলে ২৩ রান করে ক্রুনাল পাণ্ড্যে অপরাজিত থাকেন। 

 ঘরের মাঠে এদিন টস জিতে প্রথমে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ওপেনিং করতে নেমেই হাত খুলে ব্যাট করতে শুরু করেন গুজরাতের সাই সুদর্শন ও শুভমন গিল। তবে অযথা ঝুঁকি না নিয়ে ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেন। পাওয়ার প্লে’তে গুজরাতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৫৭। ৩৩ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন। ৯.৫ ওভারেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। গুজরাতের ওপেনিং জুটি ভাঙতে মাথার ঘাম পায়ে ফেলেন জস হেজলউড-ভুবনেশ্বর কুমাররা। অবশেষে ১৩তম ওভারে এসে শুভমন গিলকে (২৪ বলে ৩২) সাজঘরে ফেরান সুয়শ শর্মা। ভেঙে যায় ১২৪ রানের জুটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বেঙ্গালুরুর সমর্থকরা। ৬ বলে ১০ রান করে ফেরেন জিতেশ

গিল ফেরার পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন সুদর্শন। বেঙ্গালুরুর বোলারদের কাছে ত্রাস হয়ে ওঠেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম ২ হাজার রান করার ক্ষেত্রে ক্রিস গেইলকে টপকে যান। ৫৭ বলেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সুদর্শন। যদিও শতরান পূর্ণ হওয়ার পরের বলেই হেজলউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা জস বাটলার শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি। ১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে হেজলউডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ১৫ বলে ২৫ রান। এর পর ওয়াশিংটন সুন্দর ও জেসন হোল্ডার জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে ক্রুণাল পাণ্ড্যর বলে দুটি ছক্কা ও একটি চার মারেন হোল্ডার। শেষ পর্যন্ত ২০৫ রানে থামে গুজরাতের ইনিংস। ওয়াশিংটন (১২ বলে ১৯) ও হোল্ডার (৯ বলে ২৩ রান) অপরাজিত থাকেন।

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত