পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আমূল বদলের পথে হাঁটছে মুম্বই ইন্ডিয়ান্স।  ২০২৭ সালের আইপিএল মরশুমের আগে দলের কোচিং ও সাপোর্ট স্টাফ বদল নিয়ে    ক্রিকেটমহলে চর্চা তুঙ্গে । সেই আবহেই উঠে এসেছে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার নাম। কারণ মুম্বইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা এই তারকার সঙ্গে এবার সম্পর্কে পড়েছে ছেদ। পাঁচবারের চ্যাম্পিয়ন দল কোচিং প্যানেল থেকে বিদায় জানিয়েছে লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজির তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সম্প্রতি মাহেলা জয়বর্ধনের জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। তাঁর দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই কোচিং বিভাগে এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের আইপিএলে নবম স্থানে খেলা শেষ করে প্লে-অফে উঠতে পারেনি মুম্বই। আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই দল পরিচালনার কাঠামোয় নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। 

আরও পড়ুন: স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম লাসিথ মালিঙ্গা। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে মুম্বইয়ের হয়ে ১২২টি ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছিলেন এই শ্রীলঙ্কান পেসার। দলের চারটি আইপিএল ট্রফি জয়ের সময় বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। খেলোয়াড় হিসেবে সাফল্যের পর মেন্টর ও কোচ হিসেবেও দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।   

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির