স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস রাখেন বহু মহিলা। চাঁদ দেখার পর চালুনির মধ্যে দিয়ে স্বামীর মুখ দেখে অর্ঘ্য নিবেদন করে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভাঙেন তাঁরা। কিন্তু সেই চিরাচরিত রীতিতেই এবার দেখা গেল এক অভিনব ঘটনা। স্বামীর বদলে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার ছবিকে সামনে রেখেই করবা চৌথের আচার পালন করলেন এক মহিলা অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে  জোর চর্চা। অনুরাগীর এমন কাণ্ড দেখে অবাক নেটিজেনদের একাংশ। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে অভিষেকের অনুরাগী তরুণীকে দেখা গিয়েছে করবা চৌথের বিভিন্ন আচার পালন করতে দেখা গিয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর অর্ঘ্য নিবেদনের পদ্ধতি। চাঁদের পাশাপাশি মোবাইলের পর্দায় থাকা অভিষেক শর্মার ছবিকেও চালুনির মধ্যে দিয়ে দেখেন তিনি। এরপর ক্রিকেটারের ছবির উদ্দেশেই অর্ঘ্য নিবেদন করেন ওই অনুরাগী। করেন প্রণামও। অনুরাগীর কাণ্ড সত্যি চমকে দেওয়ার মত বলে অনেকে মন্তব্য করছেন। কেউ কেউ আবার লিখেছেন প্রিয় তারকার জন্য কোনও অনুরাগী এহেন আচরণ করছেন এই ঘটনা খুব একটা দেখাই যায় না।  

 

View this post on Instagram

 

 

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা অভিষেক শর্মার জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট বেশি। মাঠে তাঁর আগ্রাসী ব্যাটিং যেমন ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে, তেমনই মাঠের বাইরেও তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা প্রায়ই আলোচনায় উঠে আসে। এবার করওয়া চৌথের মতো  উৎসবের সঙ্গে অভিষেকের ছবি জুড়ে দেওয়ার ঘটনাই নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।   

   

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের