আইপিএলে গড়াপেটা নিয়ে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে ম্যাচ গড়াপেটা মামলায় তাঁকে জড়িয়ে ভিত্তিহীন প্রচার চালানোর অভিযোগে দুটি বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও এক সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। দীর্ঘ একযুগ বাদে ওই লড়াইয়ে বড় জয় পেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। সোমবার (১১ অগস্ট) মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদালতকে অবিলম্বে মানহানি মামলার বিচার শুরু করার নির্দেশ দিয়েছে।

২০১৪ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা নিয়ে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালানোর জন্য ‘জি’ মিডিয়া করপোরেশন, ‘জি’ নিউজের ত‍ৎকালীন সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ নেশন নেটওয়ার্ক এবং তামিলনাডুর অবসরপ্রাপ্ত আইপিএস সম্পত কুমারের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেছিলেন ত‍ৎকালীন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দীর্ঘদিন ধরে ওই মামলার বিচার থমকে যাওয়ায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন ক্যাপ্টেন কুল।

সোমবার (১১ অগস্ট) বিচারপতি সিভি কার্তিকেয়নের এজলাসে মামলার শুনানিতে ধোনির আইনজীবী পি আর রমন জানান ‘নিম্ন আদালতে দীর্ঘদিন ধরে মামলা ঝুলে রয়েছে। এবার বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হোক। আসামী পক্ষের আইনজীবীদের সওয়ালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অক্টোবরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে-যখন খুশি ডাকা যেতে পারে ধোনিকে। তিনি যে কোনও ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত রয়েছেন।’ ওই সওয়ালের পরেই ধোনির দায়ের করা মানহানি মামলার বিচারপ্রক্রিয়া শুরুর জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিভি কার্তিকেয়ন। পাশাপাশি আদালতে ধোনি হাজির হলে তার ভক্তরা বিপুল সংখ্যায় উপস্থিত হতে পারেন এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় চেন্নাইয়ের কোনও একটি জায়গায় তাঁর বয়ান নথিভুক্ত করতে একজন আইনজীবীকে কমিশনার হিসাবেও নিয়োগ করা হয়েছে।

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর