ডিগবাজি খেয়েই বিরাটদের বিরুদ্ধে শতরান উদযাপন ঋষভ পন্থের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় তিনি। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেননি লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর ব্যাটে যেন মরচে পড়েছিল। খারাপ ফর্মের জন্য সমালোচনার বাণে জর্জরিত হয়ে পড়েছিলেন। মুখ বুজে সহ্য করে নিয়েছিলেন ধেয়ে আসা চোখা-চোখা বাক্যবাণ। সব সমালোচনার জবাব শেষ ম্যাচেই দিলেন। মঙ্গলবার (২৭ মে) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৭ বলে ১১৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর চলতি আইপিএলে প্রথম ও একমাত্র শতরান করে তিনি যেভাবে সেলিব্রেশন করলেন, তা স্টেডিয়ামে হাজির দর্শককুলকে হতবাক করে দিয়েছে।

তৃতীয় ওভারে ম্যাথু ব্রি‍ৎজকে (১৪) সাজঘরে ফেরার পরে তিন নম্বরে ব্যাট করতে ক্রিজে এসেছিলেন ঋষভ। প্রথমে খানিকটা খোলসের মধ্যে ছিলেন। প্রথম পাওয়ার প্লে শেষ হতেই খোলস ছেড়ে বেরোলেন। মিচেল মার্শের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বড় রানের দিকে। মাত্র ২৯ বলেই অর্ধশতরানে পৌঁছে যান। অধিনায়ককে রুদ্রমূর্তি ধারণ করতে দেখে বেঙ্গালুরুর বোলারদের উপরে চড়াও হন মিচেল মার্শও। দ্বিতীয় উইকেটে দুজনে ১৫২ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান।

মিচেল মার্শ ফেরার পরে বেঙ্গালুরুর বোলারদের পিটিয়ে ছাতু করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋষভ।  সেই পুরনো ব্যাটিং দেখা গেল। যেখানে ক্রিকেটীয় ব্যকরণ ফিকে হয়ে যায়। উইকেটের চার দিকে অদ্ভুত সব শট খেললেন তিনি।  ১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বল সীমানার বাইরে পাঠিয়ে শতরানে পৌঁছে যান। আর চলতি আইপিএলে প্রথম ও একমাত্র শতরান করতে ঋষভ নিয়েছেন মাত্র ৫৪ বল। তার শতরানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ছয়টি ছক্কায়। আর শতরান করার পরেই মাঠে অভিনব কায়দায় উদযাপন করলেন লখনউ অধিনায়ক। কার্যত শীর্ষাসনের ভঙ্গিতেই যেন সব সমালোচনার জবাব দিলেন। বুঝিয়ে দিলেন, সত্যিই মাটিতে তাঁর পা পড়া উচিত নয়। ঋষভের ওই অদ্ভুত উদযাপন মোবাইলের ক্যামেরায় বন্দি করতে থাকেন মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে লখনউয়ের খেলোয়াড়রা।

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা