IPL Media Rights: ভাঁড়ার উপচে পড়ল বোর্ডের, পেল ৪৮ হাজার টাকার ওপর

টিভিতে খেলা দেখাবে ডিজনি স্টার, ডিজিটালে ভায়াকম-এইট্টিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইপিএল-য়ের প্রচারসত্ত্ব নিলামে তুলে কয়েক হাজার কোটি টাকা আয় করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আয়ের পরিমাণ ৪৮, ৩৯০ কোটি টাকা। বোর্ড সচিব জয় শাহ মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেল টুইট করে এই বিশাল পরিমাণ আয়ের খবর দেন। টিভিতে আইপিএলের খেলা দেখাবে ডিজনি স্টার (Disney Star)। অন্যদিকে, ডিজিটালের প্রচারের কপি রাইট পেয়েছে রিলায়েন্স গোষ্ঠীর ভায়াকম-এইট্টিন(Viacom18 )।

নিজের টুইটার হ্যান্ডেলে এই আয়ের কথা ঘোষণা করতে গিয়ে বোর্ডসচিব জয় শাহ (BCCI secretary) লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আইপিএল-য়ের (IPL) খেলা সম্প্রচারের জন্য নিলাম ডাকা হয়েছিল। স্টার ইন্ডিয়া সর্বোচ্চ মূল্য দিয়ে সত্ব কিনে নিয়েছে। ওরা কিনেছে ২৩, ৫৭৫ কোটি টাকা দিয়ে। এই নিলাম বোর্ডের কাছে অগ্নিপরীক্ষার সমান ছিল। করোনার কারণে পরপর দু’বছর খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বোর্ডকে যেতে হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে এই আয় নিসন্দেহে একটা উল্লেখযোগ্য ঘটনা। বোর্ডের কাছে তো বটেই, ভারতীয় ক্রিকেটের জন্য এই দিনটা রেড লেটার ডে (red-letter day)। ম্যাচ মূল্যায়নের নিরিখে আইপিএল এখন বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় খেলা। হিসেবে আত্মপ্রকাশ করেছে।’

এই বিশাল পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় করা হবে, সেটাও জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব (BCCI secretary) । বলেছেন, ‘নিলাম থেকে প্রাপ্ত অর্থ ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হবে। পাশাপাশি স্টেডিয়ামে আসা দর্শক যাতে আরও আরাম করে খেলা দেখতে পারে, এই টাকা থেকে বেশ কিছুটা তার জন্য খরচ করা হবে। ’

আরও পড়ুন ইপিএলের চেয়ে আইপিএলের আয় বেশি, জানালেন সৌরভ

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়