রাজস্থান রয়্যালসের কোচের পদে ইস্তফা রাহুল দ্রাবিড়ের, হঠা‍ৎ কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র এক বছর দায়িত্ব পালন করেই রাজস্থান রয়্যালসের কোচের পদে ইস্তফা দিলেন রাহুল দ্রাবিড়। ব্যক্তিগত কারণে মিস্টার ডিপেন্ডবল আর দায়িত্বে থাকতে চান না বলে জানা গিয়েছে। আজ শনিবার (৩০ অগস্ট) কোচের পদ থেকে দ্রাবিড়ের ইস্তফার কথা জানিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। দ্রাবিড়কে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছিলেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, কিন্তু তিনি রাজি হননি।

খেলোয়াড় হিসাবে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছিলেন দ্রাবিড়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলোয়াড় হিসাবে যুক্ত ছিলেন। রাজস্থানের জার্সি গায়ে ৪৬টি ম্যাচ খেলেছিলেন। পাশাপাশি দলের মেন্টর হিসাবেও কাজ করেছেন। গত আইপিএলের আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর পরামর্শেই রাজস্থান কর্তৃপক্ষ গত নিলামে দলে নিয়েছিল বৈভব সূর্যবংশীকে। হুইল চেয়ারে বসেই রাজস্থানকে কোচিং করিয়েছিলেন তিনি। যদিও খুব একটা ভাল ফল করতে পারেনি আইপিএলের প্রাক্তন চ্যাম্পিয়ন দলটি। বহু ম্যাচে দুরন্ত লড়াই করেও শেষ মুহুর্তে হারের মুখ দেখতে হয়েছিল রাজস্থানকে। ফলে কোচ হিসাবে দ্রাবিড়ের মুখ পুড়েছিল।

এদিন সমাজমাধ্যমে রাজস্থান রয়্যালসের তরফে লেখা হয়েছে, ‘রাজস্থান কর্তৃপক্ষ দ্রাবিড়কে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। সমাজমাধ্যমে রাজস্থান কর্তৃপক্ষ লিখেছেন, ‘২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। তাঁর নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলের গঠনগত কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো রাহুলকে আমরা আরও বড় দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। দুর্দান্ত অবদানের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, ক্রিকেটারেরা এবং সমর্থকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের