আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তানকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। টেস্ট ক্রিকেটে এই প্রথম জয় পেল অ্যান্ড্রু বলবার্নি ও লরকান টাকারের দল। অষ্টম টেস্ট ম্যাচে এই প্রথম জয়ের মুখ দেখল আয়ারল্যান্ড।

১১১ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। শূন্য রানেই নাভিদ জাদরানের বলে আউট হয়ে যান পিটার মুর। এরপর কার্টিস ক্যাম্পপারও কোনও রান না করেই আউট হয়ে যান নাভিদের বলে। এরপর হেনরি টেক্টর নামেন। তিনিও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। মাত্র দুই রানের মাথায় তিনিও আউট হয়ে যান। এরপর ওপেনার বলবার্নি জুটি বাঁধেন পল স্টারলিংয়ের সঙ্গে। কিন্তু ব্যক্তিগত ১৪ রানের মাথায় আউট হয়ে যান স্টারলিং। তারপর বলবার্নি জুটি বাঁধেন লারকান টাকারের সঙ্গে। ৭২ রানের জুটি বাঁধেন বলবার্নি। পঞ্চম উইকেটের এই জুটিই আয়ারল্যান্ডকে জয়ের লক্ষ্যে নিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম টেস্ট খেলার মর্যাদা পেয়েছিল আয়ারল্যান্ড। ২০১৮ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলে আয়ারল্যান্ড। এরপর ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গেও তাঁরা টেস্ট ম্যাচ খেলেছে। এর আগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু সেই ম্যাচে তারা হেরে য়ায়। এবার আফগানিস্তানের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড।

 

 

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা