হায়দরাবাদ-কেকেআরের মুখোমুখি সাক্ষাতে কোন দল এগিয়ে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএলের ফাইনালে ওঠার লক্ষ্যে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগে শীর্ষ স্থানে ছিল কেকেআর। আর দ্বিতীয়স্থানে ছিলেন প্যাট কামিন্সরা। অর্থা‍ৎ প্রথম ও দ্বিতীয় দল মুখোমুখি হচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে নামার আগে একবার চোখ বোলানো যাক দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানের দিকে।

আইপিএল শুরু হওয়ার পরে চলতি আইপিএলের গ্রুপ লিগ পর্যন্ত কলকাতা ও হায়দরাবাদ মোট ২৬ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে প্রতিপক্ষের চেয়ে কয়েক যোজন এগিয়ে কেকেআর। মোট ১৭ বার জয় পেয়েছে শাহরুখ খানের দল। অন্যদিকে হায়দরাবাদ জিতেছে মাত্র নয় বার। কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের সর্বোচ্চ স্কোর ২২৮ আর সর্বনিম্ন স্কোর ১১৫। উল্টোদিকে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের সর্বোচ্চ স্কোর ২০৮ এবং সর্বনিম্ন ১০১।

২০১৩ সালে আইপিএলে প্রথমবার মুখোমুখি হয়েছিল কেকেআর ও হায়দরাবাদ। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ওই ম্যাচে কলকাতা জয়ী হয়েছিল ৪৮ রানে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন গৌতম গম্ভীর। গ্রুপ লিগের ফিরতি ম্যাচে কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল হায়দরাবাদ। চলতি আইপিএলে গ্রুপ লিগে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লরাই হয়েছিল। ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে ওই ম্যাচে চার রানে জিতেছিলেন শ্রেয়স আইয়াররা। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন কেকেআরের আন্দ্রে রাসেল।

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি