এই মুহূর্তে

প্লে অফে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কেকেআর কী ফাইনালে? জেনে নিন

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ হবে আমেদাবাদে। আমেদাবাদের ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে কেকেআর। শুধু তাই নয়, প্লে অফের তিনটি ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলেও কেকেআরের ফাইনালে ওঠা পাকা।

কয়েকদিন আগে আমেদাবাদে কলকাতা ও গুজরাতের মধ্যে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। বৃষ্টির সময়ে পিচ ও তার চারপাশের এলাকা বাদ দিয়ে বাকি মাঠ ঢাকার কোনও ব্যবস্থা নেই স্টেডিয়ামে। ফলে মাঠ শোকাতে সময় লেগে যায়। এই পরিস্থিতিতে প্লে অফে বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে গ্রুপ পর্যায়ে পয়েন্ট তালিকায় ওপরে দিকে থাকায় সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে কলকাতা ও হায়দরাবাদের ম্যাচে কলকাতাকে জয়ী বলে ঘোষণা করা হবে।

কলকাতার ম্যাচের পর বুধবার আমেদাবাদেই রাজস্থান ও বেঙ্গালুরু পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচে যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকায় রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হবে এলিমিনেটরের জয়ী দলকে। ফলে হায়দরাবাদকে রাজস্থানের বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি হওয়ার কথা চেন্নাইতে। গত কয়েকদিন চেন্নাইতে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে ওই ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে পয়েন্ট তালিকায় উপরে থাকার কারণে হায়দরাবাদ ফাইনালে উঠে যাবে। অর্থাৎ তিনটি প্লে অফের ম্যাচ ভেস্তে গেলে আইপিএলের ফাইনাল হবে কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদের মধ্যে।

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাদ যাবেন অক্ষর? রায়পুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেলেন কিউই পেসার

ছোটদের বিশ্বকাপে স্কটল্যান্ডকে ছিটকে দিতে ম্যাচ গড়াপেটা পাকিস্তানের!

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ফাইনালিস্টদের নাম জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক

‘শত্রু’ ভারতের সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছেদ করার দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ