দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের (২০২৭)  আইপিএলের মিনি নিলামকে সামনে রেখে খেলোয়াড় বদল নিয়ে তুমুল আলোচনা চলছে। দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের ভবিষ্যৎ নিয়েও কম চর্চা হয়নি। গুঞ্জন শোনা যাচ্ছিল রাহুল নাকি দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন। যদিও আইপিএলে দলবদল নতুন নয় তবে ধারাবাহিক সাফল্যের পরেও রাহুলকে নিয়ে এই চর্চা ক্রিকেট মহলে বেশ প্রভাব বিস্তার করেছিল। তবে তারকা এই ক্রিকেটার   নিজেই একটি পোস্টের মাধ্যমে যাবতীয়  জল্পনার অবসান ঘটিয়েছেন।  নিজেই সবটা স্পষ্ট করে দিয়েছেন তিনি দিল্লি ক্যাপিটালসে আগামী মরশুমে থাকবেন কি না।  

রাহুল স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ২০২৭ সালের আইপিএলে তাঁকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই দেখা যাবে। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেএল রাহুলের প্রশংসা করে একটি পোস্ট করেছেন। তিনি রাহুলকে দলের ‘ক্ল্যাচ প্লেয়ার’ হিসেবে বর্ণনা করেছেন এবং তাঁর সঙ্গে অসমাপ্ত কাজগুলো শেষ করার  বার্তা দিয়েছেন। পার্থ জিন্দালের পোস্টের জবাবে কেএল রাহুল লিখেছেন, ‘ধন্যবাদ, পরবর্তী মৌসুমের অপেক্ষায় রইলাম।’ রাহুলের এই প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  এই পোস্টেই সবটা স্পষ্ট হয়ে গিয়েছে যে রাহুল আইপিএল ২০২৭-এ দিল্লি ক্যাপিটালসের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী মরশুমেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। 

আরও পড়ুন: ‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

২০২৫ সালের আইপিএলের আগে ১৪ কোটি টাকায় কেএল রাহুলকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এরপর থেকেই দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ২০২৫ সালে  রাহুলের ব্যাট থেকে এসেছিল ৫৩৯ রান। পরের মরশুম অর্থাৎ ২০২৬-এ আরও ভালো পারফরম্যান্স করে তিনি করেন ৫৯৩ রান। অর্থাৎ দিল্লির হয়ে পরপর দুই মরশুমেই ৫০০-র বেশি রান করেছেন রাহুল।  

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর