রোহিত কি ফের অধিনায়কের দায়িত্বে, কী বললেন ভারতীয় পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক বদল হলেও এনিয়ে দলের অন্দরে কোনও ঝামেলা নেই। সম্প্রতি এমনটাই অভিমত পোষণ করেছেন একসময়ে ভারতীয় দলে জায়গা করে নেওয়া পেসার এস শ্রীশান্ত। তাঁর মতে, হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক হলেও এবারের আইপিএলে পিছন থেকেই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এই প্রসঙ্গে ভারতীয় পেসার এস শ্রীশান্ত জানান, ‘আমি গড অফ ক্রিকেট সচিন তেণ্ডুলকরকে দেখেছি। তিনি মাহি ভাইয়ের (মহেন্দ্র সিং ধোনি) অধীনে খেলেছেন। এরপরেও আমরা বিশ্বকাপ জিতেছি। সম্প্রতি রোহিত শর্মার হার্দিক পাণ্ডিয়ার অধীনে খেলা নিয়ে অনেক কথা উঠছে। কিন্তু রোহিত শর্মা স্বাধীনভাবে খেলতে চান। আসলে রোহিতকে যতদূর আমি চিনি, ও অধিনায়কত্ব ছেড়ে ব্যাটের ওপরই বেশি জোর দিতে চান। একটা সময়ে রোহিত সামনে থেকে মুম্বইকে নেতৃত্ব দিয়েছে। এখনও মুম্বইকে ও পিছন থেকে নেতৃত্ব দেবে।‘  একইসঙ্গে ভারতের এই স্টার পেসার জানান, এবারের আইপিএলে স্বাধীনভাবে ব্যাট করতে দেখা যাবে রোহিতকে। এবারে সবচেয়ে বেশি রান করার অধিকারী হতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য, দশ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। চলতি বছর আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হার্দিককে। তবে হার্দিক অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর পর পর তিনটি ম্যাচ হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই প্রেক্ষাপটে হার্দিকের অধিনায়কত্ব নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ