যুবভারতীতে জ্বলল মশাল, দিল্লিকে ৪-১ গোলে হারিয়ে জয়ী ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: নর্থ ইস্টের পর এবার দিল্লি স্পোর্টিংকে উড়িয়ে দিয়ে চলতি আইএসএলে দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল। শনিবার (২১ ফেব্রুয়ারি) যুবভারতী ক্রীড়াঙ্গনে অপেক্ষাকৃত দুর্বল দিল্লিকে ৪-১ গোলে হারিয়ে দিলেন অস্কার ব্রুজোর শিষ্যরা। প্রথম ম্যাচের মতো এদিন দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার ইউসেফ এজেজারি।

গত কয়েক বছর ধরেই গোল খরায় ভুগছিল ইস্টবেঙ্গল। গোলকানা স্ট্রাইকারদের কারণে বহু ম্যাচে দুর্দান্ত খেলেও জয় হাতছাড়া হয়েছিল। চলতি মরশুমে দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়ে প্রথমে মরোক্কার স্ট্রাইকার হামিদকে নিয়ে এসেছিল। পরে জাপানি হিরোশিকেও উড়িয়ে আনা হয়েছিল। কিন্তু কাজের কাজ কেউই করতে পারেননি। মাঝপথে তাঁদের ছেড়ে দিতে হয়। পরিবর্তে ইউসেফ এজেজারি নিয়ে আসা হয়। আর গত দুই ম্যাচে তাঁর পারফরম্যান্স অনেকটাই স্বস্তি দিয়েছে লাল-হলুদ সমর্থকদের। প্রথম ম্যাচে নর্থ-ইস্টকে ৩-১ গোলে হারিয়ে অনেকটাই উজ্জীবিত হওয়ার কথা ছিল অস্কার ব্রুজোর শিষ্যদের। কিন্তু এদিন খানিকটা গা ছাড়া মনোভাব দেখা দিয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে ফেলতে পারতেন মিগুয়েল। কাছ থেকে তাঁর নেওয়া শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার। দু’মিনিট পরেই আচমকা ধাক্কা খায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে বল পেয়ে মার্কারকে এড়িয়ে গোল করেন অগাস্টিন। চেষ্টা করেও সেই বল আটকাতে পারেননি লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল। তবে বেশিক্ষণ হাসিমুখ থাকেনি দিল্লির খেলোয়াড়দের। তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বিপিন সিংহের ফ্রিকিক প্রতিহত হওয়ার পর পৌঁছয় এডমুন্ড লালরিনডিকার কাছে। প্রথম প্রয়াসের ভলি মারেন তিনি। বল সরাসরি বিপক্ষ গোলকিপার বিশাল যাদবের হাতে গেলেও হাত ফস্কে জালে জড়িয়ে যায়। তারপর থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। ১২ মিনিটে দ্বিতীয় গোল করে লাল-হলুদ। বক্সের মধ্যে ফেলে দেন এডমুন্ডকে ফেলে দিয়েছিলেন দিল্লির এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন এজেজারি। ৪০ মিনিটে এজেজারিকে উদ্দেশ্য করে নিঁখুত বল বাড়ান মিগুয়েল।  মাথা ঠান্ডা রেখে বল জালে জড়িয়ে দেন এজেজারি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খানিকটা গতি কমিয়ে খেলতে শুরু করেন   ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। দুই গোলে এগিয়ে থাকায় সম্ভবত আত্মতুষ্টিতে ভুগছিলেন। উল্টে দিল্লির বলের নিয়ন্ত্রণ ছিল বেশি। বেশ কয়েক বার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তারা। ম্যাচের ৫৮ মিনিট ইস্টবেঙ্গল প্রথম পরিবর্তন করে। নন্দকুমারকে তুলে পিভি বিষ্ণুকে নামান অস্কার ব্রুজো। অন্যদিকে, ৬১ মিনিটে বাবোভিচকে তুলে অ্যালেক্স সাজিকে নামাল স্পোর্টিং ক্লাব দিল্লি। ৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে বিপিন দিল্লির বক্সে বিপজ্জনক একটি ভাসানো ক্রস দেন। দূরের পোস্টে এজেজারি হেড করার চেষ্টা করেন, কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারেননি। যখন মনে করা হচ্ছিল আর গোল হবে না, তখনই ব্যবধান বাড়ান মিগুয়েল। সংযুক্তি সময়ের পাঁচ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকেই জোরালো শট মারেন মিগুয়েল। দিল্লির গোলকিপারের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়।

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম