চলতি বছর JioStar-এ দেখা যাবে না আইএসএল, তাহলে কোথায় দেখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক টালবাহানা শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। এবার দেশের ফফুটবল ক্লাবগুলোর মহারণ আর দেখা যাবে না মুকেশ আম্বানির মালিকানাধীন জিওস্টারে। কেননা, আইএসএস দেখানোর স্বত্ব হাতছাড়া হয়েছে দেশের শীর্ষ শিল্প সংস্থার। তাহলে কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মহারণ? এবার ফুটবলপ্রেমীদের আইএসএল দেখতে হলে ফ্যান কোডের সাবস্ক্রিপশন নিযে হবে। কেননা, ওই সংস্থার হাতেই গিয়েছে মিডিয়া ও সম্প্রচার স্বত্ব।

২০২৫–২৬ মরশুমের আইএসএলে এ বার ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। মোট ম্যাচ হবে ৯১টি।  যা আগের মরশুমের তুলনায় ৭২টি কম। উদ্বোধনী দিনে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গত মরশুমের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। গত ১৮ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফ থেকে আইএসএলের সম্প্রচার স্বত্বের জন্য দরপত্র চাওয়া হয়েছিল। মোট সাতটি সংস্থার তরফে দরপত্র জমা দেওয়া হয়। তার মধ্যে ছিল ফ্যান কোড, টু সার্কেলস, আনন্দবাজার পত্রিকা ডিজিটাল, মোনার্ক পিআর সলিউশনস, জিওস্টার, ক্যালিডোস্কোপ, স্পোর্টসউইকজ।যদিও যদিও সোনি স্পোর্টস ও জি স্পোর্টস প্রি-বিড বৈঠকে অংশ নিলেও শেষ পর্যন্ত তারা দরপত্র জমা দেয়নি।

এদিন জমা পড়া দরপত্র খোলা হয়। টেকনিক্যাল ও বাণিজ্যিক-দুই দিক থেকেই ফ্যান কোডের প্রস্তাব সবচেয়ে শক্তিশালী হওয়ায় তারা বাকি ছ’টি সংস্থাকে পিছনে ফেলে সম্প্রচার স্বত্ব পায়। অন্যদিকে, প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফিড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ক্যালিডোস্কোপ প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেসকে (কেপিএস)। মাত্র ৮.৫ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব পেয়েছে ফ্যানকোড। উল্লেখ্য, আগের দুই বছর মুকেশ আম্বানির মালিকানাধীন ভায়াকম-১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড ৫৫০ কোটি টাকায় আইএসএলের মিডিয়া স্বত্ব কিনেছিল।

 

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭