যুবভারতীতে গোল মিসের খেসারত দিয়ে গোয়ার কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দুই ম্যাচের জয়ের পরেই কেমন যেন ছন্নছাড়া দশা লাল-হলুদ ব্রিগেডের। জামশেদপুরের কাছে হারার পরে বৃহস্পতিবার (৫ মার্চ) এফসি গোয়ার বিরুদ্ধেও পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হল অস্কার ব্রুজোর শিষ্যদের।  দুই দলের গোলকানা স্ট্রাইকারদের কারণে গোলশূন্য ভাবেই শেষ হল ম্যাচ। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে  টেবিল তালিকার চার নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদ শিবিরকে।

এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Óscar Bruzón) মাঠে নামান আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মিগুয়েল ফেরেরা, ইউসেফ এজ়েজারি, এডমুন্ড লালরিন্ডিকা, মহম্মদ রাকিপ, প্রভসুখন সিং গিল, নওরেম মহেশ সিং, জিকশন সিং, বিপিন সিং ও বাসিম রশিদকে নিয়ে সাজানো একাদশ। অন্যদিকে গোয়া কোচ ম্যানুয়েল মার্কোয়েজ ( Manuel Márquez) তাঁর দল সাজান সন্দেশ ঝিঙ্গান, মোরেনো সাঞ্চেজ়, ব্রাইসন ফেরান্ডেস, আয়ুষ দেব, সাহিব তাবোরা, বোরিস সিং থাংজাম, উদান্তা সিং, ঈশান পণ্ডিত, আকাশ সাঙ্গওয়ান, হৃত্বিক তিওয়ারি ও ডেজান ড্রাজিককে নিয়ে।

খেলার প্রথম ১৫ মিনিটেই লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা গোয়া একাধিক আক্রমণে চাপে ফেলে দেয় ইস্টবেঙ্গলের রক্ষণকে। কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। মাঝমাঠের লড়াই তীব্র হতে থাকতেই সার্বিয়ান মিডফিল্ডার ডেজান ড্রাজিককে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। কিছুক্ষণের মধ্যেই একই পরিণতি হয় আয়ুষ দেব ছেত্রিরও।

২৭ মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। আনোয়ার আলির পাস থেকে বল পৌঁছয় নওরেম মহেশ সিংয়ের পায়ে। সেখান থেকে বিপিন সিং হয়ে বল আসে বাসিম রশিদের কাছে। কিন্তু গোলমুখে দাঁড়িয়ে সুযোগ নষ্ট করেন রশিদ। যুবভারতীর গ্যালারি তখন হতাশার দীর্ঘশ্বাসে ভরে ওঠে। এরপর আক্রমণের ধার বাড়ায় গোয়া। ৩৫ মিনিটে ব্রাইসন ফেরান্ডেসের দুর্দান্ত শট নিশ্চিত গোল হতে পারত। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন সিং গিল অসাধারণ সেভ করে দলকে বাঁচান। তিন মিনিট পর আবারও গিলের তৎপরতায় রক্ষা পায় লাল-হলুদ শিবির। পুরো প্রথমার্ধ জুড়ে গোয়ার আক্রমণের বড় অংশই তৈরি হয় বাঁদিক দিয়ে। বারবার সেই দিক থেকে বল তুলে এনে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত জাল কাঁপাতে পারেনি তারা। ফলে উত্তেজনাপূর্ণ লড়াই সত্ত্বেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।

ম্যাচের ৫৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল দলে কৌশলী বদল আনেন কোচ অস্কার। এডমুন্ড ও মাহেশের বদলে মাঠে নামান পিভি বিষ্ণু ও সরবেজকে। পিছিয়ে থাকেনি এফসি গোয়াও। ৬৮ মিনিটের মাথায় নামলেন রেনিয়ার ফার্নান্ডেস। তুলে নেওয়া হয় ঈশান পণ্ডিতকে। ব্রাইসনকে তুলে নামানো হয় আবদুল রাবিহকে। মাঠে নেমেই টিমকে জেতানোর চেষ্টা করে আব্দুল, তার পাশে রায়নারের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। খেলার শেষ মুহূর্তে এসে ৮৯ মিনিটের মাথায় ফের দলে কৌশলী বদল আনেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বিপিনকে তুলে মাঠে নামায় ডেভিডকে। ৯০ মিনিটের মাথায় আক্রমণাত্মক খেলার জন্য হলুদ কার্ড দেখে ইস্টবেঙ্গলের ফরয়ার্ড বিষ্ণু। অতিরিক্ত সময়ে খেলা চলাকালীন হ্যান্ডবলকে কেন্দ্র করে রেফারির সাথে বচসায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ। যদিও খেলার শেষে গোলহীন থাকতে হয় উভয় দলকে।

 

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২