যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই বাঙালির কাছে আবেগ। সেই ম্যাচ যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির তাহলে তো আর কথাই নেই। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদাই উন্মাদনা কাজ করে। বিশেষ করে ডার্বি ঘিরে থাকে অন্যরকম ভালোবাসা। আজ রবিবার রবিবার (১৭ মে) বাঙালির রক্তচাপ বাড়িয়ে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ মেরুন ব্রিগেড। আইএসএলের এই ম্যাচ অনেকটা ফাইনালের মতো হতে চলেছে।

ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলের ইতিহাসে কলকাতা ডার্বি হয়ে উঠেছে আবেগ এবং ভালোবাসার এক অন্যতম প্রতীক। তবে এবার, এই লড়াইয়ের গুরুত্ব আরও অনেকটা বেশি। যেহেতু এই ম্যাচের ফলাফলের ওপর আইএসএল ট্রফি জয় নির্ভর করছে। তাই সব দিক থেকে বিচার করতে গেলে দুই প্রভাবশালী দলের মধ্যে হতে চলা এই লড়াইটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ডার্বি হিসেবে বিবেচিত হতে পারে।

আইএসএলে পয়েন্ট টেবিলে কারা কোথায় দাঁড়িয়ে…

এই মহারণে নামার আগে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান—উভয় দলই তাদের ঝুলিতে ভরেছে ২২ পয়েন্ট। তবে গোল পার্থক্যের সুবাদে ইস্ট বেঙ্গল বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তবে এই মরশুমে পয়েন্ট সমান হলেও ফলাফল নির্ধারণের প্রাথমিক মাপকাঠি হল ‘হেড-টু-হেড’ বা মুখোমুখি লড়াইয়ের রেকর্ড। তাই সমীকরণটি বেশ সহজ-সরল। ডার্বিতে যে দলই জিতবে তারাই ট্রফি জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে। ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচে জেতে তবে তাদের পয়েন্ট বেড়ে ২৫-এ পৌঁছাবে। অন্যদিকে মোহনবাগানের পয়েন্ট আটকে থাকবে ২২-এ। তখন সবুজ-মেরুনের হাতে অবশিষ্ট থাকবে মাত্র একটি ম্যাচ। ‘মেরিনার্স’ যদি তাদের শেষ ম্যাচে যেতে তাহলে পয়েন্টের হিসেবে ইস্ট বেঙ্গলের সমকক্ষ হবে। তবুও মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে এগিয়ে থাকার কারণে ইস্ট বেঙ্গলই ট্রফি জয়ের প্রধান দাবিদার হবে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?