কাতারে ইজরায়েলিদের হেনস্থা, সাংবাদিককে লাথি-ঘুষি

অস্বস্তিতে ফিফা, কাতার সরকারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের অপ্রীতিকর ঘটনার খবর এল কাতার থেকে।

কাতারে বিশ্বকাপ দেখতে আসা ইজরায়েলি সমর্থকেরা চূড়ান্ত হেনস্থার শিকার। হেনস্থার হাত থেকে রেহাই পাচ্ছেন না ইজরায়েল থেকে যাওয়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তাদের সামনেই দেখানো হচ্ছে প্যালেস্তাইনের পতাকা। এমনকী স্টেডিয়ামেও দেখা গিয়েছে প্যালেস্তাইনের পতাকা।

ইজরায়েল থেকে কাতার বিশ্বকাপ কভার করার জন্য কাতার গিয়েছেন সাংবাদিক ব়্যাজ শেচনিক। নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা টুইটারে শেয়ার করেছেন। জানিয়েছে, স্টেডিয়ামের যে অংশ সংবাদমাধ্যম বা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেখানে অন্যান্য দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাকে ঘৃণার চোখে দেখছেন। মাঠে ঢুকতে গেলে শুনতে হচ্ছে কদর্য ভাষা। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট – যে ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য টুইটারে আসা, চাইছিলাম না সেটা জানাতে। কিন্তু পরিস্থিতি এতটাই দমবন্ধ করার মতো যে সেটা না লিখে আর থাকা যাচ্ছে না। দোহায় এসেছি গত ১০দিন। আর এখানে আসার পর থেকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। শুনতে হয়েছে – কেন কাতারে এসেছি। কাতার ইজরায়েলিদের জন্য নয়। কাতার প্যালেস্তিনীয়দের জন্য।

ইজরায়েল থেকে কাতার গিয়েছেন ডর হফম্যান। উঠেছিলেন ট্যাক্সিতে। ড্রাইভার তাঁর পরিচয় জানার পর ট্যাক্সি থামিয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেন। পরে গিয়েছিলেন একটি রেস্টুব়্যান্টে। সেখানে তাকে ঘিরে ধরেন কয়েকজন। সেই ছবি তুলতেই রেস্টুব়্যান্টের মালিক রে রে করে তেড়ে আসেন। ধাক্কা মেরে বের করে দেন।

আরও পড়ুন ইজরায়েলে সন্ত্রাসী হামলা, হত দুই পুলিশ কর্তা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের