বদলে গেল এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলার সময়

আগামী মাসেই এএফসি কাপের মূলপর্বের ম্যাচগুলি খেলবে এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই এএফসি কাপের মূলপর্বের ম্যাচগুলি খেলবে এটিকে মোহনবাগান। তারই তিনটি খেলা অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবার বদলে গেল সেই ম্যাচগুলির সময়। এগিয়ে গেল সবুজ-মেরুনের প্রতিটি খেলার সময়। এটিকে মোহনবাগান কর্তৃপক্ষের আবেদনের আগে একবার ম্যাচের সময় পরিবর্তন করেছিল এএফসি। দুপুর ২ টো-র পরিবর্তে বিকেল ৫টা এবং সন্ধ্যে ৬ টা-র বদলে ম্যাচের সময় করা হয়েছিল রাত ৯টা। কিন্তু শুক্রবার সেই সময় আধ ঘণ্টা করে এগিয়ে আনল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যার ফলে বিকেল ৫টার পরিবর্তে খেলা শুরু হবে বিকেল ৪.৩০টায়। আর রাত ৯টার ম্যাচ শুরু হবে ৮.৩০টায়।

১৮ মে গোকুলাম কেরালা এফসি এবং ২১ তারিখ বাংলাদেশের অন্যতম ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। ওই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৪ টেয়। আর ২৪ তারিখ মালদ্বীপের দল মেজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। জানা গিয়েছে, সম্প্রচারকারী সংস্থার সুবিধার জন্যই ম্যাচের সময় ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে।

এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য ফুটবল খেলেছিল এটিকে মোহনবাগান। শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ এবং বাংলাদেশের আবাহনীকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফেরান্ডোর ছেলেরা। এবার দেখার বিষয় হল মূলপর্বে তারা কী করে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার