আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন বিরাট, সতর্কবার্তা দিলেন এই সতীর্থ

এবারের টুর্নামেন্টে আরসিবি-র নতুন অধিনায়ক ফাফ ডুপ্লেসির নেতৃত্বে খেলতে দেখা যাবে বিরাটকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না বিরাট কোহলিকে। গতবছরই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক জানিয়ে ছিলেন যে তিনি আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন না। তাই এবারের টুর্নামেন্টে আরসিবি-র নতুন অধিনায়ক ফাফ ডুপ্লেসির নেতৃত্বে খেলতে দেখা যাবে বিরাটকে। তাই এবার অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারবেন এই তারকা ব্যাটসম্যান। যার ফলে তিনি বিপক্ষ দলগুলির কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এমনটাই মনে করছেন তাঁর দলের আরেক সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। 

একটি সাক্ষাতকারে এই অজি অলরাউন্ডার জানান, ‘বিরাট কোহলি খুব ভালো করেই জানেন যে তিনি আরসিবি-র ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। তাই এখন ওর কাঁধ থেকে একটা বড় দায়িত্ব এবং চাপ নেমে গিয়েছে। তাই এবার থেকে ও আরও খোলা মনে খেলতে পারবে। আর চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে। যার ফলে ও কিন্তু যেকোনও মুহূর্তে বিপক্ষ দলগুলির কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ওকে দেখে আমার খুবই রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে ক্রিকেটকে এবার উপভোগ করতে চাইছে’।

গত মরশুম থেকে আরসিবি-তে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল। পঞ্জাবের হয়ে শেষ দিকে সাফল্য না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর বেঙ্গালুরুতে এসে ফের স্বমহিমায় দেখা গিয়েছে তাঁকে। আসন্ন মরশুমেও তাঁর দিকে তাকিয়ে রয়েছে ফ্যানেরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার