৩০ বছর প্রতীক্ষার পর মিলল স্বস্তি,কর ফাঁকি মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৩০ বছর প্রতীক্ষার পর অবশেষে কর ফাঁকি মামলায় মুক্তি পেলেন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। এদিন ইতালির সর্বোচ্চ আদালত এই রায়দান  করে।  তবে এই কর ফাঁকি মামলায় মুক্তির খবর এল ম্যারাডোনার মৃত্যুর তিন বছর পর। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাবে খেলার সময়  ম্যারাডোনার  বিরুদ্ধে এই কর ফাঁকির মামলা দায়ের হয়।

এই মামলার অবসানের পর  ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জোলো পিসানি বলেন, অবশেষে এই মামলা থেকে মুক্তি পেয়েছেন কিংবদন্তি ফুটবলার। এবার আমি জোর দিয়ে বলতে পারব   ডিয়েগো ম্যারাডোনা কোন দিনও কর ফাঁকি দেননি। ম্যারাডোনার ভক্তরা সুবিচার পেল। কারণ তাঁরাও একটা অস্বস্তিতে ছিল। এই মামলার জন্য ম্যারাডোনা  ৩০ বছর ধরে যে নিপীড়নের শিকার হয়েছিলেন তা থেকে এবার মিলল স্বস্তি।  

 ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ফুটবলারের কর ফাঁকি দেওয়ার মামলার তদন্ত শুরু হয়। সেই সময় কিংবদন্তি ফুটবলারের কাছ থেকে ৪০.৩৮ মিলিয়ন ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।  পাশাপাশি কর ফাঁকি দেওয়ার অভিযোগে   ইতালি সফরের সময় ম্যারাডোনার বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে দুঃখের বিষয় হল কর ফাঁকি দেওয়ার মামলায় ম্যারাডোনা জয়লাভ হলেও তিনি সেটা আর দেখে যেতে পারলেন না। ২০২০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি ফুটবলার।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের