অবসর ঘোষণা ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : অবসর ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। চলতি বছর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলবেন ইংল্যান্ডের এই বোলার। ২০০৩ সালে ক্রিকেটের মক্কা লর্ডস থেকেই টেস্ট অভিষেক হয়েছিল ৪১ বছর বয়সি এই খেলোয়াড়ের। এখনও পর্যন্ত ১৮৭টি টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন এই বোলার।

শনিবার অবসরের কথা ঘোষণা করে দেওয়ার পর ইংল্যান্ডের এই বোলার জানান, ‘এবারে লর্ডসে হতে যাওয়া প্রথম টেস্ট আমার জীবনের শেষ টেস্ট ম্যাচ হবে। ২০ বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে খুবই বড় বিষয়। ছোটবেলা থেকেই আমি এই স্বপ্ন দেখেছি। তবে এবার এবার অবসর নেওয়া ও অন্যকে সুযোগ করে দেওয়ার সঠিক সময় বলে মনে করি।‘

জেমস অ্যান্ডারসনই হলেন ইংল্যান্ডের প্রথম ফাস্ট বোলার যিনি ৭০০ উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসনের ওপরে রয়েছেন শেন ওয়ার্নে, যিনি টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট নিয়েছেন। আগামী জুলাই মাসে অ্যান্ডারসন যখন শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন, তখন ওয়ার্নের রেকর্ড ভাঙাই ইংল্যান্ডের বোলারের লক্ষ্য হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১৮৭টি টেস্ট ম্যাচ ছা়ড়া জেমস অ্যান্ডারসন ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি ২০ ম্যাচ খেলেছেন।

 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক