ইস্টবেঙ্গল থেকে ‘গলাধাক্কা’ খাওয়া চিমাকে সই করাল জামশেদপুর

ইস্টবেঙ্গল ছেড়ে দিলেও আইএসএলে থেকে গেলেন চিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ফরোয়ার্ড ড্যানিয়েল চিমাকে ছেড়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ব্যর্থতার জেরে মরশুমের মাঝপথে এই নাইজেরিয়ান ফুটবলারকে একপ্রকার গলাধাক্কা দিয়েছে লাল-হলুদ। লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবটির প্রায় অর্ধেক মরশুম খেলে মাত্র ২টি গোল করেছিলেন চিমা। তার মধ্যে একটি ছিল পেনাল্টি থেকে। অতীত ভালো দেখে তাঁকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তার সিকি ভাগও পাওয়া যায়নি খেলাতে। যার জেরে ড্যানিয়েলকে ছেড়ে দিতে বাধ্য হয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।

তবে এর জেরে খুব একটা সমস্যায় পড়তে হল না চিমাকে। ইস্টবেঙ্গল ছেড়ে দিলেও আইএসএলে থেকে গেলেন চিমা। বাকি মরশুমের জন্য এই স্ট্রাইকারকে সই করিয়ে নিল জামশেদপুর এফসি। সূত্রের খবর, ভালস্কিসের পরিবর্ত হিসেবে চিমাকে সই করিয়েছে তারা।

জামশেদপুরে যোগ দেওযার পর চিমা জানান, ‘জামশেদপুরের মতো বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। এই ক্লাব এবং কোচ আমার ওপর ভরসা রেখেছে সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি মাঠে নেমে নিজের সেরাটা দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই’। 

 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার