এই মুহূর্তে

বিশ্বকাপের ম্যাচ শেষে গ্যালারি থেকে জঞ্জাল কুড়োলেন জাপানি দর্শকরা

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ শেষে বেনজির ঘটনার সাক্ষী থাকলেন দোহার আল-বাইত স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীরা। ইকুয়েডর-কাতার ম্যাচ শেষে সিংহভাগ দর্শকই যখন গ্যালারি ছেড়ে বাড়ির পথ ধরেছেন, তখনই দেখা গেল মাথা নিচু করে গ্যালারিতে কিছু খুঁজছেন বেশ কয়েকজন জাপানি নাগরিক। কিন্তু কী খুঁজছেন তাঁরা? তারপরেই যা চোখে পড়ল তাতে চক্ষু চড়কগাছ নিরাপত্তা কর্মীদের। অন্যান্য দর্শকদের ফেলে যাওয়া চিপস, নরম পানীয়ের বোতল সহ বিভিন্ন খাবারের প্যাকেট কুড়োচ্ছেন জাপানি দর্শকরা। জঞ্জাল কুড়িয়ে সঙ্গে থাকা ঢাউশ ব্যাগে  ঢোকাচ্ছেন তাঁরা।

জাপানি র্দশকদের গ্যালারি পরিষ্কার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাহরাইনের বিখ্যাত ইউটিবার ওমর আল ফারুখ। আর নিমিষেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। জাপানি নাগরিকদের পরিবেশ সচেতনতায় মুগ্ধ নেটা নাগরিকরা। অনেকেই লিখেছেন, ‘দায়িত্ববোধ কাকে বলে তা জাপানি দর্শকদের কাছ থেকে অন্য দেশের দর্শকদের শেখা উচিত।’

আল বাইত স্টেডিয়ামের দর্শ গ্যালারি পরিচ্ছন্ন রাখার কাজে ব্যস্ত জাপানিদের কাছে ইউটিউবার ওমর আল ফারুখ জানতে চেয়েছিলেন, আচমকাই কেন অন্যদের ফেলে যাওয়া জঞ্জাল কুড়োচ্ছেন তাঁরা? জবাবে একগাল হাসি হেসে জাপানি দর্শকরা বলেছেন, ‘আমরা জাপানি। আমরা কখনও আমাদের কাছাকাছি নোরাং পড়ে থাকতে পছন্দ করি না। তাছাড়া সব সময়েই আমরা জায়গাকে ভীষণ সম্মান করি।’ জাপানিদের পাশে বেশ কিছু দর্শককে দেখা গিয়েছে, স্টেডিয়াম চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের পতাকাও কুড়িয়ে নিচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

IPL-এ নতুন বিতর্ক, BCCI-এর কাছে বিরাট অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ