জার্মানিকে হারিয়ে খুশি জাপান, খেলোয়াড়েরা পরিষ্কার করলেন লকার রুম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লকার রুমের ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে না হতেই একের পর এক অঘটন। যে দল জিতবে বলে বাজি ধরা হয়েছিল, হারল তারা। আর যাদের আন্ডারডগ মনে করা হয়েছিল, তারা চোখের সামনে ম্যাচ ছিনিয়ে নিল। জার্মানি-জাপানের ম্যাচ তেমনই এক অঘটনের। জার্মানি মানেই তারা অপ্রতিরোধ্য সেই চিরাচরিত ধারণা ভেঙে দিল জাপান। সে দেশের নাগরিকেরা যেমন খুশি, খুশি জাপ ফুটবলাররাও। তবে তারা খুশি উপভোগ করল অনবদ্য উপায়ে। সেই অনবদ্য উপায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

খেলা শেষে জাপ খেলোয়াড়েরা তাদের লকার রূম পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাদের সঙ্গে হাত মেলান কোচও। খেলা শুরুর আগে প্রত্যেক দলের লকার রুম যেমন থাকে, জাপ শিবিরের লকার রুমের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এখানে-ওখানে ছড়িয়ে জিনিসপত্র। লকার রূমের কোণায় পড়ে রয়েছে খালি জলের বোতল। কোথাও বা তোয়ালে। কারও জামা। এককথায় লকার রুম ছত্রখান।

আর খেলা শেষে তারা লকার রুমে ঢুকে এক এক করে সব গোছাতে শুরু করে। লকার রুমের মেঝে তারা কাপড় দিয়ে পরিষ্কার করে। মেঝেতে থাকা দাগ তারা মুছে একেবারে ঝাঁ চকচকে করে দেয়। পরিষ্কার করার পর সেই লকার রুম দেখে বোঝার উপায় ছিল না ঘণ্টাখানেক আগে এখান ঝড় হয়েছিল।

তাদের সেই ঝাঁ চকচকে লকার রুমের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে ফিফা। সঙ্গে জুড়ে দিয়েছে ক্যাপশন। – অসাধারণ। 

আরও পড়ুন এবার আইনক্সে বসেও দেখা যাবে বিশ্বকাপ

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা