টেস্টে সেরা বোলারের সিংহাসনে ফের বুমরা, এক লাফে অনেকটাই এগোলেন যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে জয়ী হয় টিম ইন্ডিয়া। এই আবহে বুধবার আইসিসির ( ICC)  তরফ থেকে প্রকাশিত হল খেলোয়াড়দের র‍্যাকিংয়ের তালিকা । আর সেই তালিকার প্রথমেই  বোলার হিসাবে নাম  রয়েছে জসপ্রীত বুমরা। এছাড়াও এই তালিকার শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলিও।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের অধীনে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারত জয়ী হয় ২৯৫ রানে। আর সেই ম্যাচেই মোট আটটি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা। সেইজন্য তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন । শুধু তাই নয় এই ম্যাচের পর টেস্টে সেরা বোলারের সিংহাসন তিনি  লাভ করেন । বর্তমানে আইসিসির র‍্যাকিংয়ের তালিকায় প্রথমে রয়েছেন বুমরা। তিনি পেয়েছেন মোট ৮৮৩ র‍্যাটিং। অন্যদিকে পার্থ টেস্টের পরেই  বুমরা  দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা এবং অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউডর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

পাশাপাশি  টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ খেলোয়াড় জো রুটকে ছাড়িয়ে গিয়েছেন  যশস্বী জয়সওয়াল।  বর্তমানে তিনি রয়েছেন দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ে। কিছুদিন আগে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন জয়সওয়াল। এরজেরেই তার এগিয়ে গেল র‍্যাঙ্কিং। এছাড়াও বিরাট কোহলি ৩০ তম সেঞ্চুরির পর আইসিসির তালিকায়  রয়েছেন ১৩ নম্বরে। শুধু তাই নয় ভারতীয় জুটি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেই রয়েছেন।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের