ফের দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা

বুমরার পরিবর্তে কাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই বৈঠকে বসছেন নির্বাচকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে যাওয়ার আগে ভারতীয় শিবিরে ফের ধাক্কা। চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠে ব্যাথার কারণে আগামী চার থেকে ছয় মাস তিনি মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন চিকি‍ৎসকরা। ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই তাঁর। যদিও বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে বুমরার দল থেকে ছিটকে যাওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত কয়েক মাস ধরেই পিঠের ব্যাথায় কাবু ব্লু ব্রিগেডের অন্যতম নির্ভরযোগ্য বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি বুমরা (Jasprit Bumrah)। এমনকী এশিয়া কাপেও (Asia Cup) তাঁকে দলে রাখা হয়নি। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু বুধবার তিরুঅনন্তপুরমে (Trivanthapuram) প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পিঠের ব্যাথার কারণে মাঠে নামতে পারেননি। মঙ্গলবার অনুশীলনের সময়েই পিঠের যন্ত্রণায় কাতরাতে থাকেন। চিকি‍ৎসকরা পরীক্ষা করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

বুধবার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর। আর তার পরেই চিকি‍ৎসকরা নিশ্চিত হন, আগামী চার থেকে ছয় মাস মাঠে নামা অসম্ভব বুমরার। টিম ম্যানেজমেন্টকেও নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন চিকি‍ৎসকরা। তবে দলের অন্যতম নির্ভরযোগ্য বোলারের অস্ত্রোপচার করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। বুমরার পরিবর্তে কাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই বৈঠকে বসছেন নির্বাচকরা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর