কালবৈশাখীর জের, বারাণসীতে বিশ্বনাথ দর্শন করে কলকাতায় কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাতে কলকাতায় নামার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কালবৈশাখীর কারণে আসা হয়নি। শেষ পর্যন্ত বারাণসীতে বিশ্বনাথ দর্শন করে মঙ্গলবার দুপুরে কলকাতায় নামলেন বৈভব আরোরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় লখনউ থেকে কলকাতায় নামার কথা ছিল কেকেআর টিমের। কিন্তু কালবৈশাখীর কারণে তা সম্ভব হয়নি। কলকাতা বিমানবন্দরে নামতে না পেরে কেকেআর দলকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ১০টা নাগাদ চার্টার্ড বিমানে কেকেআর দলকে কলকাতায় নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়া প্রতিকূল না থাকায় বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয় বারাণসীতে। সেখানে বারাণসীর হোটেলই ছিল কেকেআর দল। মঙ্গলবার সকালে কাশী বিশ্বনাথদেবের মন্দিরে যান কেকেআর দলের সদস্য বৈভব আরোরা। সেইসঙ্গে গঙ্গাবক্ষে ভ্রমণ করতেও দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রামে এই নিয়ে ছবিও দেওয়া হয়। এরপর মঙ্গলবার দুপুরেই কলকাতায় এসে পৌঁছোয় কেকেআর দল।

লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে জয়ের পর কেকেআরের পরের ম্যাচ কলকাতায়। আগামী ১১ মে হবে কেকেআরের পরের ম্যাচ।

 

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের