প্রথম স্থান দখলের লক্ষ্যে দিল্লির বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ফের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট এক থাকলেও ইতিমধ্যে রাজস্থানকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান কি পারবে দিল্লিকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিতে, এখন সেটাই দেখার।

এবারের আইপিএলে প্রায় সব ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসকে। দুরন্ত ফর্মে রয়েছে জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগরা। অন্যদিকে বল হাতে ভালো পারফরমেন্স করতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, সন্দীপ শর্মাদের। স্বভাবতই এদিন দিল্লির বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করছে না।

অন্যদিকে এবারের আইপিএলে কিছুটা হলেও কোণঠাসা দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম একাদশে কিছুটা হলেও বদল আনতে পারে। জানা যাচ্ছে, পৃথ্বী শ ও কুমার কুশাগ্রর মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। গত চার ম্যাচে ব্যাটিং পারফরমেন্স খুব একটা ভালো নয় পৃথ্বীর। পৃথ্বীর ব্যাটিং গড় রয়েছে ১১.৭৫-এ। ফলে তুলনামূলক বিচারে দলে জায়গা পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে কুমার কুশাগ্র। জানা যাচ্ছে, এদিব রশিখ সালামকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাবে দিল্লি ক্যাপিটালস। এর আগে রাজস্থান রয়্যালসের হাতে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। সেই ম্যাচে রিয়াল পরাগের ৮৪ রানের সুবাদে রাজস্থান রয়্যালস ১৮৫-তে পৌঁছে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যপূরণ করতে পারেনি দিল্লি। এখন রাজস্থান রয়্য়ালস ও কলকাতা নাইট রাইডার্স, ২ দলেরই পয়েন্ট ১৬। রানরেটের বিচারে প্রথম স্থানে রয়েছে কলকাতা। রাজস্থান কি পারবে দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে, এখন সেটাই দেখার। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা