চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরলেন বুমরাহ

গত সেপ্টেম্বর মাসে শেষবারের মতো মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার অন্যতম সফল পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবিরে সুখবর। চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে দলে ফিরছেন যশপ্রীত বুমরাহ। মঙ্গলবার নির্বাচকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে শেষবারের মতো মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার অন্যতম সফল পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টি টুয়েন্টি সিরিজ খেলতে গিয়ে পিঠে চোট পাওয়ায় দল থেকে ছিটকে যান তিনি। যার ফলে অস্ট্রেলিয়ার মাটিতে টি টুয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে পারেননি বুমরাহ। এমনকী সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরেও দলে রাখা হয়নি তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টুয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, তাতেও প্রথমে রাখা হয়নি দেশের অন্যতম সফল পেসারকে। চোট সারানোর জন্য গত সেপ্টেম্বর মাস থেকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে বিশেষ প্রশিক্ষণে ছিলেন বুমরাহ।

আগামী ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ১২ ও ১৫ জানুয়ারি শেষ দুটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মূলত পূর্ণশক্তির দল নিয়েই দাসুন শনাকার বিরুদ্ধে নামছে ব্লু ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত দলে কারা-কারা রয়েছেন দেখে নেওয়া যাক—রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক),  ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং।

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED