আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম পেল উপত্যকা, সৌজন্যে মোদি সরকার

খরচ ৫০ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  উপত্যকার (valley) তরুণ সম্প্রদায়কে খেলাধুলোয় উৎসাহ দিতে রাজ্য সরকারের তরফ থেকে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম (stadium) উপহার তুলে দেওয়া হল। শতাব্দী প্রাচীন বক্সি স্টেডিয়ামকে সংস্কার করে নতুন করে তোলা হয়েছে। ফিফার (FIFA)  নিয়ম মেনেই তৈরি হয়েছে এই স্টেডিয়াম। খরচ হয়েছে ৫০ কোটি টাকা (50 crores) । স্টেডিয়ামের দর্শক ধারণের সংখ্যা ২০ হাজার। দিনের পাশাপাশি দিন-রাতের খেলাও স্টেডিয়ামে আয়োজন করা যাবে।

ফুটবল খেলার জন্য জনপ্রিয় জম্মু-কাশ্মীর (Jammu – Kashmir)। রাজ্যে তরুণ সম্প্রদায়ের প্রথম পছন্দের খেলা ফুটবল। রাজ্যবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছিল একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের।

শনিবার এই স্টেডিয়ামের (stadium)উদ্বোধন করতে গিয়ে উপরাজ্যপাল মনোজ সিনহা বলেন, ‘জম্মু-কাশ্মীরের যে সব তরুণ ক্রীড়াক্ষেত্রে সফল হতে চায়, যে সব তরুণ (youth) তাদের খেলাধুলোর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে চায়, তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে এই বক্সি স্টেডিয়াম। রাজ্যের সেই সব তরুণদের কথা মাথায় রেখে, তাদের চাহিদাকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। রাজ্য পূর্ত দফতর (PWD) অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সংস্কার প্রক্রিয়া (renovation)  সম্পন্ন করেছে। এর জন্য খরচ হয়েছে ৫০ কোটি টাকা। আজ, এই স্টেডিয়ামের দরজা রাজ্যের তরুণ সম্প্রদায়ের (young generation) ) জন্য খুলে দেওয়া হল। আমি ক্রীড়া পর্ষদের (sports council) কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জ্ঞাপন করছি স্টেডিয়াম নির্মাণের সঙ্গে জড়িত সকলকে। কৃতজ্ঞতা জ্ঞাপন (thanks) করছি রাজ্যের সেই সব তরুণ খেলোয়াড়দে, যারা স্ব স্ব ক্ষেত্রে সাফল্যের দৌলতে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। ’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়