জোকারের জয়, ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ করল অজি আদালত

অবশেষে মেঘমুক্তি। বড়সড় স্বস্তি পেলেন নোভাক জোকোভিচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মেঘমুক্তি। বড়সড় স্বস্তি পেলেন নোভাক জোকোভিচ। তাঁ ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। তবে সোমবার আদালত সেটা বাতিল করে দিল। সেই সঙ্গে বিচারক নির্দেশ দিয়েছেন যে, আইনি লড়াইয়ের জন্য জোকারের যা খরচ হয়েছে সেটা দিতে হবে অস্ট্রেলিয়া সরকারকে।

পাশাপাশি, এই মুহূর্তে সার্বিয়ান টেনিস তারকাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর তাঁর পাসপোর্ট এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী দ্রুত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অজি সরকার এবং প্রশাসন আদালতে এই সমস্ত নির্দেশ মেনে নিলেও সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার ইনিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক জোকোভিচের বিরুদ্ধে আলাদা করে ব্যবস্থা নিতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে আলাদা কারণ দেখিয়ে নোভাকের ভিসা বাতিল করতে পারেন। আর এমনটা হলে আগামী তিনবছর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না বিশ্বের একনম্বর টেনিস তারকা। তবে তিনি সেটার বিরুদ্ধে আদালতে আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে বড়সড় বিপাকে পড়ে গিয়েছেন নোভাক জোকোভিচ। মেলবোর্ন বিমানবন্দরে বিশ্বের অন্যতম এই টেনিস তারকাকে আটকে দিয়ে তাঁর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। যার ফলে আইনের পথে হাঁটতে বাধ্য হন জোকার। ভিসা বাতিলের জন্য তাঁর আইনজীবি আদালতে মামলা দায়ের করেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…