১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেই বল হাতে ঝড় তুললেন জশ হ্যাজেলউড। বাংলাদেশের বিরুদ্ধে ডারউইন টেস্টে প্রথম ইনিংসে ৮৯ রান দিয়ে ৬ উইকেট নিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। প্রত্যাবর্তনের ম্যাচেই পূর্ণ করলেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। মেহেদী হাসান মিরাজকে আউট করেই ৩০০তম টেস্ট উইকেটের দেখা পান হ্যাজেলউড। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। এরপর ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করেন তিনি।

৩০০ উইকেটের ক্লাবে ঢুকে হ্যাজেলউড হলেন অস্ট্রেলিয়ার নবম বোলার। তাঁর ঝুলিতে এখন রয়েছে ৩০২টি টেস্ট উইকেট। পাশাপাশি এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কৃতিত্বও চতুর্থবার অর্জন করলেন তিনি। টেস্টে এটি তাঁর ১৪তম পাঁচ উইকেট শিকার। হ্যাজেলউডের প্রত্যাবর্তন অবশ্য সহজ ছিল না। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের পিচে পেসারদের জন্য খুব বেশি সাহায্য ছিল না। তবুও নিয়ন্ত্রিত লাইন ও নিখুঁত লেংথে একের পর এক ব্যাটারকে সমস্যায় ফেলেন তিনি। তানজিদ হাসান তামিমের ক্যাচ পড়ে যাওয়ায় শুরুতেই হতাশ হতে হয়েছিল হ্যাজেলউডকে। সেই সুযোগ কাজে লাগিয়ে শতরান করেন তামিম। পরে মোমিনুল হককে ফিরিয়ে তাঁর সঙ্গে তামিমের জুটি ভাঙেন অজি পেসার। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের উইকেটও তুলে নেন তিনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

২০২৫ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হ্যাজেলউড। এরপর প্রায় ১৩ মাস পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন। আর ফিরেই নিজের পুরনো ছন্দের প্রমাণ দিলেন তিনি। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটও তৈরি করেছে অনন্য নজির। হ্যাজেলউডের সঙ্গে একাদশে রয়েছেন নাথান লায়ন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স চারজনেরই টেস্টে ৩০০ বা তার বেশি উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও দলের একাদশে একই সঙ্গে এমন চার বোলার খেলছেন। লায়নের সংগ্রহ ৫৬৮ উইকেট। স্টার্কের ৪৩৫ এবং কামিন্সের ৩১৬। এবার সেই তালিকায় যোগ হল হ্যাজেলউডের নাম। হ্যাজেলউডের দুর্দান্ত বোলিং সত্ত্বেও ম্যাচে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪২৬ রান করে অস্ট্রেলিয়ার থেকে ২২৮ রানের লিড নিয়েছে তারা। ফলে প্রত্যাবর্তনের ম্যাচে ব্যক্তিগতভাবে সফল হলেও দলকে জেতাতে এখন কঠিন লড়াইয়ের মুখে হ্যাজেলউডরা।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল