হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ মহিলা কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বিজেপি শাসিত হরিয়ানার ক্রীড়ামন্ত্রী তথা প্রাক্তন অলিম্পিয়ান সন্দীপ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন এক মহিলা কোচ। তাঁর অভিযোগ, ‘নিজের বাসভবনে ডেকে যৌন হেনস্তা চালিয়েছেন ক্রীড়ামন্ত্রী।’ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন নির্যাতিতা। তবে কোনও সুরাহা মেলেনি বলে বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যৌন হেনস্তার অভিযোগ ওঠার ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সন্দীপ সিংহ অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন।

অভিযোগকারিণী জুনিয়র অ্যাথলেট কোচ এদিন সাংবাদিকদের বলেন, ‘রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও আলাপ ছিল না। ইনস্টাগ্রামের মাধ্যমে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। একদিন আমাকে নিজের সরকারি বাসভবনে ডেকে পাঠান। আমি যাওয়ার পরেই পছন্দসই পোস্টিং সহ নানা সুযোগসুবিধা দেওয়ার প্রলোভন দেখান। তাঁর প্রস্তাব মেনে নিলে সব সুবিধা মিলবে বলে জানিয়ে যৌন হেনস্তার চেষ্টা করেন। ওই প্রস্তাব না মেনে নেওয়ায় আমাকে অন্যত্র বদলি করে দেওয়া হয় এবং কোচিং করানোর সুযোগ বন্ধ করে দেওয়া হয়।’ ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা কোচ।

ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে হরিয়ানার বিজেপি সরকার। যদিও যাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে সেই সন্দীপ সিংহের দাবি, অভিযোগকারিণীর বক্তব্যের কোনও সত্যতা নেই। রাজনৈতিক উদ্দেশেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের