অজিদের বিদায় দিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় যুব দল

আরও একবার বিশ্বজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার বিশ্বজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত বুধবার রাতে সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ৯৬ রানে উড়িয়ে ফাইনালে পা রেখেছে অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে নামবে ভারতের যুব দল। দীর্ঘ ২৪ বছর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংরেজরা। তাই তারাও সহজে জমি ছেড়ে দেবেন না। লড়াইটা বেশ জমজমাট হবে এটা বলাই যায়।

অজিদের বিরুদ্ধে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন জস ধুল। ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে অধিনায়ক ধুলের শতরান (১১০) এবং রশিদের ৯৪ রানের ওপর ভর করে বড় স্কোর খাড়া করে দেয় কোহলি, রোহিতদের উত্তরসূরিরা। নির্ধারিত ৫০ ওভারে ৫ ওভারে ২৯০ রান তোলে  তারা। 

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে সেইভাবে জ্বলে উঠতে পারেনি অজি ব্যাটসম্যানরা। জুনিয়র মেন ইন ব্লুর তরফ থেকে ভিকি ওস্তাল ৩টি, রবি কুমার ২টি, নিশান্ত সিন্ধু ২টি, কুশল থাম্বে এবং অংক্রিশ একটি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৫১ রান করেন লাচালন শ। তবে তিনি দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। ৪১.৫ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক যশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার