‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটার মানেই শুধু ২২ গজের লড়াই নয়। ব্যাট-বল হাতে দাপট দেখানোর পাশাপাশি অনেক ক্রিকেটারের মধ্যেই লুকিয়ে থাকে নানা ধরনের প্রতিভা। কেউ গান গাইতে ভালোবাসেন, কেউ ছবি আঁকেন, কেউ আবার নাচ, অভিনয় কিংবা অন্য কোনও সৃজনশীল কাজে পারদর্শী। কেউ আবার অন্যকে অবিকল নকল করতে পারেন। মাঠের কঠিন অনুশীলন আর ম্যাচের চাপের মধ্যেও এই শখ ও প্রতিভাগুলিই অনেক সময় তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করে। মাঠে ব্যাট হাতে তাঁর আগ্রাসী মেজাজের সঙ্গে গোটা ক্রিকেটবিশ্ব পরিচিত। কিন্তু ড্রেসিংরুমে বিরাট কোহলিকে দেখা যায় অন্য  রূপে।  ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের আবহে সামনে এল কিং কোহলির এমন এক ‘লুকানো প্রতিভা’, যা শুনে হাসি থামাতে পারছেন না অনুরাগীরা।  

সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দের সঙ্গে এক মজার সাক্ষাৎকারে কোহলি নিজের এই প্রতিভার কথা জানান। বিরাটের দাবি, কোনও মানুষের সঙ্গে মাত্র ৩০ মিনিট সময় কাটালেই তিনি সেই ব্যক্তির কথা বলার ধরন, অঙ্গভঙ্গি এবং আচরণ নকল করতে পারেন। অর্থাৎ ক্রিকেটের পাশাপাশি তাঁর প্রতিভার তালিকায় রয়েছে দুর্দান্ত মিমিক্রিও। যদিও কোহলির এই মজার প্রতিভা ভারতীয় ক্রিকেটের অনুরাগীদের কাছে নতুন নয়। এর আগেও কাপিল শর্মার শোয়ে তাঁকে প্রাক্তন সতীর্থ ইশান্ত শর্মার নকল করতে দেখা গিয়েছিল। ইশান্তের কথা বলার ধরন এবং অঙ্গভঙ্গি হুবহু নকল করে সেসময় হাসির রোল তুলেছিলেন কোহলি। 

আরও পড়ুন: ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

এই মজার স্বভাবের পিছনে রয়েছে আরও একটি কারণ। কোহলি জানিয়েছেন, দলের তরুণ ক্রিকেটাররা নতুন পরিবেশে এসে অনেক সময় অস্বস্তি বা জড়তা অনুভব করেন। সেই পরিস্থিতিতে সিনিয়র হিসেবে ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখা, সতীর্থদের সঙ্গে মজা করা এবং নতুনদের স্বচ্ছন্দ করে তোলাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তবে বিরাট এটাও জানিয়েছেন,  মজা-মশকরা করলেও পেশাদারিত্বের সঙ্গে তিনি কোনও আপস করেন না। 

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪