বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আগে যা কখনও ঘটেনি, তারই সাক্ষী থাকলেন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা ফুটবলপ্রেমীরা।  বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ আফ্রিকা-মেক্সিকোর উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখলেন দুই দলের তিন খেলোয়াড়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা অতীতে ঘটেনি। তবে এই লাল কার্ড দেখানো নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রেফারি।

ম্যাচের ৫০ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার রক্ষণ ভাগের খেলোয়াড় স্পেপেলো সিথোলে। মেক্সিকোর মিডফিল্ডার গুতিরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি থ্রু বল ধরে দ্রুতগতিতে ডি-বক্সের দিকে ছুটে যাচ্ছিলেন গুতিরেস। তাঁকে আটকাতে গিয়ে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন সিথোলে। লাল কার্ড দেখাতে ভুল করেননি রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁর এই লাল কার্ড প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর আশায় পুরোপুরি জল ঢেলে দেয়।  ৩২ বছরের পুরনো এক লজ্জার রেকর্ড স্পর্শ করেন সিথোলে।  বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো খেলোয়াড়ের লাল কার্ড দেখার ঘটনা দীর্ঘ তিন দশকের বেশি সময় পর আবার দেখল বিশ্ব ফুটবল। শেষ বার ১৯৯৪ সালের ১৬ জুন জার্মানির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি।

ম্যাচের দ্বিতীয় লাল কার্ড দেখেন  দক্ষিণ আফ্রিকার থেম্বা জাওয়ানে। ৬৭ মিনিটে রাউল হিমিনেজের গোলে মেক্সিকো ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরে মেজাজ হারিয়ে ফেলেন প্রোটিয়ানরা। ৮৩ মিনিটে মেক্সিকোর আলভারাদোর মুখে আঘাত করে লাল কার্ড দেখেন থেম্বা জেওয়ানে। সংযুক্ত সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার