Kalinga Super Cup: শ্রীনিধি ডেকানকে হারাল ১০ জনের মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএলে টানা তিন ম্যাচে হারের পরে জয়ের মুখ দেখল মোহনবাগান। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল। মোহনবাগানের হয়ে গোল করেছেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। অন্যদিকে শ্রীনিধির হয়ে পেনাল্টিতে গোল করেছেন উইলিয়াম আলভেজ অলিভিয়েরা। লাল কার্ড দেখতে হয়েছে বাগানের অভিষেক সূর্যবংশীকে।

তিন ম্যাচে হারের লজ্জা ভুলে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংসরা। কিন্তু বিনা যুদ্ধে জমি ছাড়তে রাজি ছিলেন না অভিষেক অম্বেকর-জগদীপ সিংরা। আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকেই জমে উঠেছিল ম্যাচ। ১৫ মিনিটে শ্রীনিধির গোল লক্ষ্য বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন আশিস রাই। কিন্তু কাঙ্খিত ফল মেলেনি। ২৫ মিনিটে শ্রীনিধির এক খেলোয়াড়কে বিশ্রিভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাগানের অভিষেক সূর্যবংশী। ২৭ মিনিটে বক্সের মধ্যে শ্রীনিধির লালরোমাউইয়াকে ফেলে দেন সুমির রাঠি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়াম আলভেজ অলিভিয়েরা। ৩০ মিনিটে শ্রীনিধির রক্ষণ ভাগের খেলোয়াড় গুরমুখ সিংকে বুট দিয়ে বিপজ্জনকভাবে আঘাত করে হলুদ কার্ড দেখেন বাগানের আর্মান্দো সাদিকু। ৩৬ মিনিটে ফ্রিকিক পেয়ে দারুণ শট নিয়েছিলেন  বাগান অধিনায়ক পেত্রোতাস। গোলমুখী শট রুখে দেন শ্রীনিধির আলবিনো। ৩৯ মিনিটের মাথায় অভিষেক সূর্যবংশীর কাছ থেকে পাওয়া বল শ্রীনিধির জালে জড়িয়ে মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিংস।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুনের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ শানান সাদিকুরা। আর ওই আক্রমণ সামলাতে হিমশিম খায় শ্রীনিধি ডেকানের রক্ষণভাগের খেলোয়াড়রা। রক্ষণ সামলাতে নিচের দিকে নেমে যেতে হয় আক্রমণ ভাগের খেলোয়াড়দের। ৭১ মিনিটে আশিস রাইকে লক্ষ্য করে লম্বা পাস বাড়ান হুগো বুমোস। ওই বল দুর্দান্তভাবে রিসিভ করে পায়ের টোকায় শ্রীনিধির রক্ষণ ভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে সাদিকুর উদ্দেশে পাস বাড়ান। অব্যর্থ শটে শ্রীনিধির জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন আলবেনিয়ার খেলোয়াড়। ৮৬ মিনিটে পিছন থেকে ট্যাকল করতে গিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগানের অভিষেক সূর্যবংশীকে। দশ জনের মোহনবাগানকে শেষের দিকে চেপে ধরার চেষ্টা চালিয়েছিল শ্রীনিধির জগদীপরা। তবে লাভ হয়নি।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল