Kalinga Super Cup: সংযুক্ত সময়ের গোলে গোকুলাম হারিয়ে জয়ী মুম্বই সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: সামান্য ভুল। আর সেই ভুলের মাশুল গুনতে হলো গোকুলাম কেরালাকে। সংযুক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটি এফসি’কে জেতালেন এল খায়াতি। অথচ ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল মুম্বই সিটি এফসি। যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ গোকুলাম কেরালার কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। তাঁদের দাবি,  ‘অন্যায্য পেনাল্টি দিয়ে মুম্বইকে জিতিয়েছেন রেফারি।’

বৃহস্পতিবার ভুবনেশ্বেরর কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই গোকুলাম কেরালাকে চেপে ধরেছিল মুম্বই সিটি এফসি। এল খায়াতি আর গুরকিরাত সিংদের মুহুর্মুহু আক্রমণ সামাল দিতে দিশেহারা হয়ে পড়েন কেরলের দলের রক্ষণভাগের খেলোয়াড়রা। ডাচ খেলোয়াড় খায়াতি কার্যত ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। ১২ মিনিটের মাথায় গোলের সুযোগ মিস করেন গুরকিরাত সিং। খেলার বিপরীতে আচমকাই গোল পেয়ে যায় গোকুলাম। ২৩ মিনিটের মাথায় বল ধরে আজ্জাকে পাস বাড়িয়েছিলেন অ্যালেক্স স্যাঞ্চেজ। মুম্বই এফসির রক্ষণ ভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে ফের স্যাঞ্চেজকে বল বাড়ান আজ্জা। অব্যর্থ নিশানায় লক্ষ্যভেদ করে গোকুলামকে এগিয়ে দেন স্যাঞ্চেজ। ৩৮ মিনিটে ফের গোলের সুযোগ মিস করেন গুরকিরাত। একের পর এক গোল মিস করার খেসারত দিয়ে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে মুম্বই এফসি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান এল খায়াতি-গুরকিরাতরা। কিন্তু পোস্টের নিচে চিনের প্রাচীরের মতো বাধার পাহাড় হয়ে দাঁড়ান গোকুলামের গোলরক্ষক। ৭৪ মিনিটে গোকুলামের বৌবার হেড অল্পের জন্য পোস্টের উপর থেকে মাঠের বাইরে চলে যায়। ৭৬ মিনিটে এল খায়াতির বাড়ানো পাস গোকুলামের জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান মুম্বইয়ের আয়ুষ ছিককারা। ইনজুরি টাইম হিসাবে আট মিনিট বরাদ্দ করেছিলেন রেফারি। সংযুক্ত সময়ের শেষ লগ্নেই চরম নাটকীয়তার সাক্ষী থাকেন দর্শকরা। ডান প্রান্ত থেকে বল ধরে গোকুলামের বক্সে ঢুকে পড়েছিলেন মুম্বইয়ের নৌগেরা। তাঁকে ঠেলে ফেলে দেন গোকুলামের এক খেলোয়াড়। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোকুলামের খেলোয়াড়দের আপত্তিতে কোনও কর্ণপাত করেননি। পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন খায়াতি।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা