মঙ্গলে শুরু কলিঙ্গ সুপার কাপ, কোন দল কোন গ্রুপে জেনে নিন..

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। মোট ১৬টি দল এই কাপে খেলবে। এই ১৬টি দলের মধ্যে আইএসএলে খেলা ১২টি দল থাকছে। পাশাপাশি আই লিগের আরও চারটি দল থাকছে। প্রথম দিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।   

ডুরান্ত কাপের মতো কলিঙ্গ সুপার কাপেও ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পর মুখোমুখি হতে চলেছে। কলিঙ্গ সুপার কাপের গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়াও আরও গ্রুপ এ-তে রয়েছে হায়দরাবাদ এফ সি ও শ্রীনিধি ডেকান এফসি।

পাশাপাশি গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফ সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি, জামশেদপুর এফ সি ও শিলং লাজং। গ্রুপ সিতে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফ সি, রাউন্ডগ্লাস পাঞ্জাব ও গোকুলম কেরাবা। একইসঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে গোয়া এফ সি, ওড়িশা এফ সি, বেঙ্গালুরু এসসি ও আই লিগে যে দল চতুর্থ স্থান পাবে সেই দল।

প্রথমদিনই ইস্টবেঙ্গল মাঠে নামছে হায়দরাবাদ এফ সির বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগান মাঠে নামছে শ্রীনিধি ডেকান এফ সির বিরুদ্ধে। এই কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল পরস্পরের মুখোমুখি হবে ১৯ জানুয়ারি। আগামী ২৮ জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ হবে কলিঙ্গ স্টেডিয়ামে। কলিঙ্গ সুপার কাপ যে দল জিতবে, সেই দল এএফসি কাপের এসিএল ২ প্রিলিমিনারি স্টেজে অংশ নিতে পারবে।  

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩