আফ্রিদিকে মিথ্যেবাদী এবং চরিত্রহীন বলে আখ্যা দিলেন কানেরিয়া

ফের একবার দানিশ কানেরিয়ার তোপের মুখে পড়তে হল শাহিদ আফ্রিদিকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের একবার দানিশ কানেরিয়ার তোপের মুখে পড়তে হল শাহিদ আফ্রিদিকে। এবার পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটারকে মিথ্যেবাদী ও চরিত্রহীন বলে আখ্যা দিলেন দানিশ। পাক দলের হয়ে খেলাকালীন বেশিরভাগ সময়ই বৈষম্যর শিকার হতে হয়েছে প্রাক্তন এই স্পিন বোলারকে। তার প্রধান কারণ হল সে হিন্দু ছিল। তাই মুসলিম দেশ পাকিস্তানের হয়ে খেলতে গিয়ে বৈষম্য-সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হত। আর এই কাজে সবথেকে বেশি ইন্ধন জোগাতেন শাহিদ আফ্রিদি। তবে ওপরমহলের চাপ থাকার জন্য সেই কথা তখন প্রকাশ্যে আনতে পারেননি কানেরিয়া।

তবে সত্য কখনওই চাপা থাকে না। তাই গতবছর দানিশের সঙ্গে ঘটা এই সমস্ত জঘন্য ঘটনাগুলি সকলকে জানান প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সেই জন্য তাঁকে বিশেষ ধন্যবাদও জানিয়েন কানেরিয়া। একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি কী কী সমস্যা মধ্যে দিয়ে কাটিয়ে এসেছি সেটা প্রথম জনসমক্ষে এনেছে শোয়েব আখতার। এই জন্য ওকে বিশেষ ধন্যবাদ। আমি যে পাক দলে থাকাকালীন সর্বদা বৈষম্য এবং দুর্ব্যবহারের শিকার হতাম সেটা এর আগে কেউ জানত না। তবে ওপরমহলের চাপ থাকার জন্য শোয়েব এই বিষয়ে আর বেশি কিছু বলতে পারেনি’।

দানিশ আরও জানান, ‘আমি শাহিদ আফ্রিদির তরফ থেকে সর্বদাই বৈষম্য এবং খারপা আচরণের শিকার হতাম। একই সঙ্গে খেললেও, ও আমি খেলি সেটা চাইত না। চেষ্টা করত কীভাবে বেঞ্চে বসিয়ে রাখা যায়। ও একজন চরিত্রহীন এবং মিথ্যবাদী ছিল। কিন্তু আমি নিজের খেলার প্রতি মনোযোগ নষ্ট করতাম না। যতটা পারতাম এড়িয়ে চলতে চাইতাম’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার