Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদির ফুটবলের উন্নতিতে বেঞ্জামা পাশে চান সিআরসেভেনকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  রিয়াল মাদ্রিদ ছেড়ে আগামী মরশুমে সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জামা। সৌদির ক্লাবে যোগদানের পরই সাংবাদিকদের মুখোমুখি হন বেঞ্জামা। সেখানেই তিনি বলেন, সৌদির ক্লাবে যোগদানে আমার মূল উদ্দেশ্যই হল সৌদির ফুটবলকে আরও উন্নতি করার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। তবে কঠিন এই কাজে আমার সহযোগী হিসেবে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও সাহায্য চাইব।

উল্লেখ্য, বেঞ্জামা সৌদিতে সবে পা রেখেছেন। কিন্তু রোনাল্ডোর এক বছর অতিক্রান্ত হতে চললো সৌদির মাটিতে। বর্তমানে আল-হিলালের সঙ্গে যুক্ত সিআর সেভেন। কাজেই তথ্য ধরে বেঞ্জামা বলেন, রোনাল্ডো আমার থেকে সৌদিতে পুরনো হওয়ার দরুণ ওঁর অভিজ্ঞতাটাও বেশি। তাছাড়া একসঙ্গে অনেকদিন রিয়াল মাদ্রিদে খেলেছি। তাই সৌদির ফুটবলের উন্নতির জন্য আমার দরকার রোনাল্ডোর সাহায্যও।

সতীর্থ রোনাল্ডো সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বেঞ্জামা বলেন, সিআর সেভেন অনেক বড় মাপের ফুটবলার, এই বিষয়ে কারও কোনও সন্দেহ নেই। রোনাল্ডো সৌদির লিগে খেলার ফলে আরবের ফুটবলে অনেক উন্নতি হবে। আমি চাইবো সৌদির এই ফুটবল লিগ বিশ্বের অন্যান্য লিগগুলির মতো সুনাম অর্জন করুক।

আরও জানতে পড়ুন: অশ্বিনকে না খেলানোর জন্য রোহিতের সমালোচনা সৌরভের

উল্লেখ্য, তিন বছরের চুক্তিতে ব্যালনডি আর, চ্যাম্পিয়ন লিগ জয়ী এই তারকা ফুটবলারকে দলে নিয়েছে সৌদির ক্লাব আল ইত্তিহাদ। কর্তাদের আশা রিয়াল মাদ্রিদে থাকার সময় বেঞ্জামা যেমন সফল হয়েছিলেন, ঠিক তেমনই সফল হবেন সৌদিতেও। তবে তাঁদের মূল আশা বিশ্ব ফুটবলের মানচিত্রে সৌদির ফুটবলকে আরও উন্নত করে তোলা।

এদিকে গতকাল আল ইত্তিহাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয় বেঞ্জমার। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বিলাসবহুল এক প্রাসাদে। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি ক্লাবের সমর্থকদের সঙ্গেও পরিচয় করানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় আল ইত্তিহাদের জার্সিও। পরে রাজকীয় এই অভিবাদন পেয়ে সৌদির ক্লাবের প্রতি কৃতজ্ঞতাও জানান ফ্রান্সের এই ফুটবলার।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের