ফাইনালে খেলছেন না বেনজামা, জল্পনায় জল ঢেলে জানালেন ফরাসি কোচ

ফাইনালে বেনজামার খেলা নিয়ে রহস্য তৈরি করেছিলেন লারা ব্লু’র কোচও।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: সব জল্পনার অবসান। আগামিকাল রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের বিরুদ্ধে খেলছেন না করিম বেনজামা। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। তাঁর কথায়, ‘চো আঘাতের জন্য বেনজামা সহ বেশ কয়েকজন ফুটবলারকে আমরা পাইনি। তা নিয়ে কোনও আপশোষ নেই। কাতারে যে ২৪ জনের স্কোয়াড এসেছে তাদের উপরেই পুরো আস্থা রাখছি।’

চলতি বিশ্বকাপে ফ্রান্স দলে ডাক পেয়েছিলেন ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ অধিনায়ক করিম বেনজামা। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল দল থেকে। তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। বরং চোট পাওয়া বেনজামাকে দলে রেখে দিয়েছিলেন। ইতিমধ্যেই চোট সারিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জার্সি গায়ে লুসাইল স্টেডিয়ামে নামতে পারেন তিনি। ফাইনালে বেনজামার খেলা নিয়ে রহস্য তৈরি করেছিলেন লারা ব্লু’র কোচও। মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠার দিন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন তিনি।

এদিন অবশ্য আর রাখঢাক রাখেননি। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, করিম বেনজামা ফাইনালে খেলছেন না। বিশ্বকাপের ফাইনাল দেখতে বেনজামা সহ একাধিক চোট পাওয়া খেলোয়াড় কাতারে আসছেন। এ বিষয়ে ফরাসি কোচ দিদিয়ের দেঁশের বক্তব্য, ‘খেলা দেখতে কারা আসবেন তা আমার উপর নির্ভর করে না। আমি এখন যাঁরা স্কোয়াডে আছেন তাঁদের উপরেই মনোনিবেশ করছি।’

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের